ক্রিকেট মাঠেই ফ্রাঞ্চাইজির মালিককে অবিশ্বাস্য প্রস্তাব দিলেন ভক্ত
দক্ষিণ আফ্রিকায় এসএটোয়েন্টি লিগের চলমান প্রথম আসরে সানরাইজার্সের সিস্টার ফ্র্যাঞ্চাইজি সানরাইজার্স ইস্টার্ন কেপ অংশ নিয়েছে। তাই কাব্য মারান এই মুহূর্তে রামধনুর দেশটিতে অবস্থান করছেন। সেখানেই ক্রিকেট মাঠে সানরাইজার্স ফ্রাঞ্চাইজিটির মালিককে বিয়ের প্রস্তাব দিয়েছেন এক ভক্ত।
গত ১৯ জানুয়ারি বোল্যান্ড পার্ক স্টেডিয়ামে পার্ল রয়্যাল বনাম সানরাইজার্স ইস্টার্ন কেপের ম্যাচে হাজির হয়েছিলেন সান নেটওয়ার্কের মালিক কালানিথি মারানের মেয়ে কাব্য। তবে কাব্যকে চমকে দিয়েছেন দক্ষিণ আফ্রিকার এক ভক্ত। ম্যাচ চলাকালেই কাব্যকে ওই ভক্ত সরাসরি বিয়ের প্রস্তাব দিয়ে বসেন।
ঘটনাটি ঘরে পার্ল রয়্যালের ইনিংসের অষ্টম ওভারে। মাঠের ক্যামেরা ওই ভক্তের দিকে প্যান করতেই দেখা যায় যে, ওই ভক্ত হাতে একটি প্ল্যাকার্ড ধরে বসে আছেন, সেখানে বড় অক্ষরে লেখা, 'কাব্য মারান, তুমি কি আমাকে বিয়ে করবে?' এই লেখার সঙ্গেই হৃদয়ের ইমোজি জুড়ে দেন তিনি। লিগের অফিসিয়াল টুইটারে সেই ভিডিও আপলোড করা হয়েছে।
প্রসঙ্গত, আইপিএলের ২০১৮ আসরে কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ চলাকালে প্রথম ক্যামেরার চোখে পড়েন কাব্য। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ার আলোচনায় রয়েছেন তিনি। নিজের দলের প্রায় সব ম্যাচেই মাঠে থাকার চেষ্টা করেন কাব্য। ফলে আইপিএলে গায়ত্রী রেড্ডি, শিল্পা শেঠী, জুহি চাওলা ও প্রীতি জিনতার মতো সুন্দরী মালিকদের তালিকাতে থাকবেন কাব্য।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live