শেষ হলো বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
তবে সুপার সিক্সে এসে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম হারের শিকার হলো বাংলাদেশ। পচেফস্ট্রুমে স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ উইকেটের হার দেখেছে বাংলাদেশ। প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১০৬ রান তোলে বাংলাদেশ। লক্ষ্য তাড়া করতে নেমে ৭ বল আগে জয় তুলে নেয় স্বাগতিকরা।
এদিন আগে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারে ১১ রান তোলে টাইগ্রেস দুই ওপেনার প্রত্যাশা এবং মিস্টি। দ্বিতীয় ওভারে মিড অফের ওপর দিয়ে নান্দনিক এক শটে চার আদায় করে নেন প্রত্যাশা।
ইনিংসের পঞ্চম ওভারে স্পিনার জেমা বোথার এক ফুলটসে সহজ ক্যাচ দিয়ে ১২ রান করে ফেরেন মিস্টি। সপ্তম ওভারে প্রত্যাশা ব্যক্তিগত ১৪ রানে জীবন পান লুবির হাত থেকে। এই ক্রিকেটার কাউ কর্ণারের ওপর দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ক্যাচ তুলে দেন। বেশ উঁচুতে উঠে যাওয়া বলটি তালুবন্দি করতে ব্যর্থ হন লুবি। অষ্টম ওভারে তিনে ব্যাটিং করতে নামা দিলারা টানা তিন চার মারেন অফস্পিনার রেয়নেকে। অবশ্য এর দুই ওভার পরে একই বোলারের বলে আউট হয়ে ফেরেন দিলারা।
প্রথম দশ ওভারে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি বাংলাদেশের মেয়েরা। দুই উইকেট হারিয়ে তুলতে পারে মাত্র ৫১ রান। বাংলাদেশের হার্ডহিটার ওপেনার প্রত্যাশাকে দারুণভাবে আটকে রাখে প্রোটিয়ার নারীরা। একের পর এক ব্যাট চালাতে থাকেন প্রত্যাশা। কিন্তু ব্যাটে বলে কোনোভাবেই যেন সংযোগ ঘটছিলো না এই ব্যাটারের।
এই ব্যাটার নিজেই চরম পর্যায়ের হতাশ হয়ে পড়ছিলেন এক পর্যায়ে। ম্যাচের ১২তম ওভারে রেয়নেকে ডাউন দ্য ট্র্যাকে এসে মারতে গিয়ে শেষ পর্যন্ত ৩৩ বলে ২১ রান করে ফেরেন প্রত্যাশা।
স্বর্ণা নেমেই প্রথম বলে চার মেরে শুরু করেন। কিন্তু শেষ পর্যন্ত ১৮ বলে ২০ রান করে আউট হয়ে ফেরেন এই ব্যাটার। রেয়নেকের বলে ক্যাচ দিয়ে স্বর্ণা ফিরলে দ্রুত রান তোলার তাগিদে উপরে পাঠানো হয় মারুফাকে। কিন্তু কোনো রান না করতেই ফেরেন তিনিও।
এরপর সুমাইয়ার ২৪ এবং রাবেয়ার ৮ রানে ভর করে শতরানের কোটা পেরোয় বাংলাদেশ। দক্ষিণ আফ্রিকার পক্ষে রেয়নেকে ১৯ রানের বিনিময়ে ৪ উইকেট শিকার করেন।
লক্ষ্য তাড়া করতে নামলে দক্ষিণ আফ্রিকাকে ভালোই চাপে রাখতে পারে টাইগ্রেসরা। মাত্র ৩৩ রানের মধ্যে ৪ উইকেট তুলে নেয় স্বাগতিকরা। পরবর্তীতে পঞ্চম উইকেট জুটিতে ৭০ রান যোগ করেন দক্ষিণ আফ্রিকার দুই ব্যাটার ম্যাডিসন ল্যান্ডসমান এবং কারাবো মেসো।
ল্যান্ডসমান ৩৭ রান করে জয় নিশ্চিতের কিছু আগে আউট হয়ে ফেরেন। তবে মেসো ৩২ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
এই হারে অবশ্য বাংলাদেশের সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন এখনও ফিকে হয়ে যায়নি। পরের ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতলে শেষ চারে উঠতে পারবে বাঘিনীরা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!