আইপিএলের পরই পিসিএল টি-টোয়েন্টির সবচেয়ে বড় ব্র্যান্ড : পিসিবি
নাজাম-শেঠি-পিসিবি-চেয়ারম্যান
বর্তমান ক্রিকেট বাজারে আইসিসির টুর্নামেন্টের পর সবচেয়ে বড় আসর আইপিএল। টাকার ছড়াছড়ির এই টুর্নামেন্টে চোখ থাকে সবার। এমনকি অনেক খেলোয়াড় রয়েছেন যারা কিনা আইপিএলে অংশগ্রহণ করতে জাতীয় দলের খেলা বাদ দিতেও দ্বিধাবোধ করেন না।
টি-টোয়েন্টিতে আইপিএলের আশেপাশে কেউ না থাকলেও বাংলাদেশের বিপিএল ভালোই প্রতিযোগিতা শুরু করেছিল। এমনকি একটা সময় বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বিপিএলকে দ্বিতীয় সেরা লিগও আখ্যা দিয়েছিলেন। তবে সেটি এখন অতীত। পিসিবির সভাপতির দাবি পিসিএলই দ্বিতীয় সেরা টি-টোয়েন্টি লিগ।
“আমি মনে করি আপনি বছরের পর বছর ধরে উপলব্ধি করবেন যে, পিএসএল হলো আইপিএলের পর বেসরকারি খাতে সবচেয়ে বড় টি-টোয়েন্টি ব্র্যান্ড।”
এ বছর চালু হয়েছে আরও নতুন দুটি লিগ। যে কারণে বিগ ব্যাশ, বিপিএলের প্রতিদ্বন্দ্বী বেড়েছে। যে কারণে বিপিএলে ভালো মানের বিদেশি ক্রিকেটার পেতেও কষ্ট হয়েছে বিপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকদের। পিসিএলের যাত্রা অনেক পরে হলেও নাজাম শেঠির মতে বর্তমানে পিএসএল বিপিএল, বিগ ব্যাশের চেয়ে অনেক এগিয়ে গেছে।
“অস্ট্রেলিয়া, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা ও আরব আমিরাত তাদের লিগ আমাদের আগে শুরু করেছে। কারণ তারা জানত, পিএসএলের সঙ্গে প্রতিযোগিতায় পারবে না। এতেই বোঝা যাচ্ছে, আমাদের পিএসএল এগিয়ে যাচ্ছে।”
পিএসএলকে আরও বড় ব্র্যান্ড হিসেবে তৈরি করাই এখন নাজাম শেঠির নতুন লক্ষ্য। সেই সঙ্গে বিদেশি খেলোয়াড়রা পিএসএলকে যাতে গুরুত্ব নেয় সেই দিকেও এগোতে চায় পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live