ব্যাটিং বিপর্যয়ে রংপুর
এদিন ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারিয়ে বসে রংপুর। এদিন দলটির হয়ে ওপেনিং নামেন শেখ মাহেদী এবং নাঈম শেখ। প্রথম দুই বল থেকে দুটি সিঙেল নেওয়ার পর তৃতীয় বলে সহজ এক ক্যাচ তুলে দেন মাহেদী।
চট্টগ্রামের অধিনায়ক শুভাগত হোমের বল সোজাসুজি খেলতে গিয়ে কট এন্ড বোল্ড হয়ে ১ রান করে ফেরেন মাহেদী। তিনে নামেন পারভেজ হোসেন ইমন। দুই পাশে দুই বাঁহাতি ব্যাটসম্যান থাকায় শুভাগত নিজে এবং আফিফকে দিয়ে বোলিং আক্রমণ চালিয়ে যান।
ইনিংসের তৃতীয় ওভারে এসে প্রথম বাউন্ডারি পায় রংপুর। শুভাগত হোমকে ডিপ মিড উইকেটের উপর দিয়ে ছয় হাঁকান নাঈম শেখকে।
চতুর্থ ওভারের প্রথম বলে জীবন পান পারভেজ ইমন। ব্যক্তিগত ১ রানে আফিফের বলে ক্যাচ তুলে দেন ইমন। তবে সহজ সেই ক্যাচ মিস করেন মৃত্যুঞ্জয় চৌধুরি। জীবন পেয়ে সেই ওভারে আফিফের উপর চড়াও হন ইমন এবং নাঈম শেখ। দুইজনই সেই ওভার থেকে বাউন্ডারি আদায় করে নেন।
কিন্তু পরের ওভারে শুভাগত হোমের বলে ব্যাট হাতে সংগ্রাম করা ইমন ফিরেন মাত্র ৬ রান করে। শুভাগতের বলে মিড অনের উপর দিকে উড়িয়ে মারতে গেলে জিয়াউর রহমানের হাতে ধরা পড়েন।
তৃতীয় উইকেট জুটিতে শোয়েব মালিক এবং নাঈম দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু ২৯ বলে ৫টি চার ও ১টি ছয়ে নাঈম ৩৪ রান করে ভিজয়কান্তের বলে ক্যাচ দিয়ে ফেরেন।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুর প্রথম ১০ ওভারে তুলেছে ৩ উইকেট হারিয়ে ৬২ রান। মাঠে ২০ রান নিয়ে শোয়েব মালিক এবং আজমতউল্লাহ ওমরজাই মাঠে আছেন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!