সাকিবদের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে বিপদে মাশরাফির সিলেট
এমন সমীকরণ নিয়ে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস করতে নেমে জয় হলো সাকিব আল হাসানেরই। টস জিতেই ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন তিনি। ব্যাট করার জন্য আমন্ত্রণ জানালেন মাশরাফির সিলেটকে।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই দারুণ বিপদে সিলেট স্ট্রাইকার্স। ২ ওভারে ১৫ রান না তুলতেই ৩ উইকেট হারিয়ে বসেছে তারা। দ্রুত উইকেট হারানোর চাপ সামলাতে না পেরে এখন ধুঁকে ধুঁকে এগিয়ে চলছে সিলেটের দলটি।
ওপেনার জাকির হাসান কোনো রানই করতে পারলেন না। দলীয় ১০ রানের মাথায় নিজে প্রথম বল মোকাবেলা করেন তিনি। মোহাম্মদ ওয়াসিমের বলে বোল্ড হয়ে যান।
তৌহিদ হৃদয় মাঠে ফিরলেও ছন্দ খুঁজে পাননি। ৪ বল খেলে মাত্র ৪ রান করে আউট হয়ে গেলেন সেই মোহাম্মদ ওয়াসিমের বলে খালেদ আহমেদের হাতে ক্যাচ তুলে দিয়ে। মুশফিকুর রহিমও আসলেন আর গেলেন। ওয়াসিমের বলেই গোল্ডেন ডাক মেরে এলবিডব্লিউ হয়ে গেলেন তিনি।
এ রিপোর্ট লেখার সময় সিলেটের রান ৪.৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৬ রান। ১৬ রান নিয়ে ব্যাট করছেন নাজমুল হোসেন শান্ত এবং টম মুরস ৫ রান নিয়ে।
সিলেট স্ট্রাইকার্স একাদশ
নাজমুল হোসেন শান্ত, জাকির হাসান, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, টম মুরস, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা, তানজিম হাসান সাকিব।
ফরচুন বরিশাল একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, এনামুল হক বিজয়, কামরুল ইসলাম, সাইফ হাসান, খালেদ আহমেদ, ইফতিখার আহমেদ, ইব্রাহিম জাদরান, করিম জানাত ও মোহাম্মদ ওয়াসিম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live