উইজডেনের পর আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে জায়গা করে নিয়েছে মিরাজ
অবশেষে নিজের অলরাউন্ডার স্বত্বা ২০২২ সালে এসে নতুনরুপে প্রকাশ করেছেনে টাইগার এই ক্রিকেটার। আর তাতেই কিনা, গত বছরের সেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিলেন মিরাজ। প্রথমে উইজডেনের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছিলেন মিরাজ। এবার আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশেও জায়গা করে নিলেন মিরাজ।
গত বছর মোট ১৫টি ওয়ানডে ম্যাচ খেলে বল হাতে মিরাজ তুলে নিয়েছেন ২৪ উইকেট। গড় ছিল ২৮.২০। এরমধ্যে সেরা পারফরম্যান্স ছিল ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট তুলে নেওয়া। এছাড়াও ব্যাট হাতে তুলে নিয়েছেন ৬৬ গড়ে ৩৩০ রান। এরমধ্যে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম শতক তুলে নেওয়ার স্মৃতিও রয়েছে। এছাড়াও ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতানোর নায়কও ছিলেন মিরাজ।
২০২২ সালের সেরা ওয়ানডে একাদশে মিরাজ ছাড়া জায়গা করে নিতে পারেননি আর কোনো টাইগার ক্রিকেটার। গত বছরের সেরা একাদশে দুইজন করে সুযোগ পেয়েছেন ভারত, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের। আর একজন করে বাংলাদেশ, পাকিস্তান ও জিম্বাবুয়ের।
দলটির অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। এই পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে ওপেনিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে ট্রাভিস হেডকে। তিনে নামবে ওয়েস্ট ইন্ডিজের শেই হোপ। চারে ভারতের শ্রেয়াস আইয়ার। নিউজিল্যান্ডের টম ল্যাথাম সুযোগ পেয়েছেন পাঁচে।
এরপর অলরাউন্ডার এবং বোলার হিসেবে দলে সুযোগ পেয়েছেন আরও ছয়জন। যারমধ্যে মিরাজ ছাড়াও রয়েছেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা, উইন্ডিজ ক্রিকেটার আলজারি জোসেফ, ভারতের মোহাম্মদ সিরাজ, কিউই ক্রিকেটার ট্রেন্ট বোল্ট এবং অজি ক্রিকেটার অ্যাডাম জাম্পা।
আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশ: বাবর আজম (অধিনায়ক), ট্রাভিস হেড, শাই হোপ, শ্রেয়াস আইয়ার, টম ল্যাথাম, সিকান্দার রাজা, মেহেদী হাসান মিরাজ, আলজারি জোসেফ, মোহাম্মদ সিরাজ, ট্রেন্ট বোল্ট এবং অ্যাডাম জাম্পা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!