দ্রুতই সেরা ফর্মে আসবে সৌম্য: তাসকিন
ঢাকার পুঁজি ছিল মাত্র ১০৮ রানের। এর বেশীরভাগ রানই এসেছে সৌম্যের ব্যাটে। ইনিংসের সূচনা করতে নেমে ৪৫ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় ৫৭ রান করেন বাঁহাতি এই হার্ডহিটার।
পরে অবশ্য তাসকিনের বোলিংয়েই জয় পায় ঢাকা। মাত্র ৯ রান খরচায় চারটি উইকেট নেন তাসকিন। খুলনা অলআউট হয় মাত্র ৮৪ রানে। লো স্কোরিং ম্যাচে ২৪ রানের অবিশ্বাস্য জয় পায় ঢাকা।
ম্যাচ শেষে সৌম্যের ব্যাপারে তাসকিন বলেন, 'আলহামদুলিল্লাহ! সৌম্য ফিফটি করেছে। আমি ওর জন্য অনেক খুশি। ও অনেক পরিশ্রম করছে। আমি ওকে সবসময় বলি, আমাদের হাতে একমাত্র প্রক্রিয়াটা আছে। সৎ থেকে কঠোর পরিশ্রম করা। এর বাইরে কিছু নেই। তো এই জিনিসটা দেখছি যে ও প্রতিদিন অনেক কঠোর অনুশীলন করছে। আমার বিশ্বাস ও খুব দ্রুত সেরা ফর্মে আসবে।'
বিপিএলে মাত্র ১০৮ রান বা এর কম করেও জেতার রেকর্ড অনেক বেশি নেই। এর আগে মাত্র দুবার ১০৮ বা এর কম রান করে কোনো দল জিতেছে। অবিশ্বাস্য জয় পাওয়ায় আনন্দিত তাসকিন।
তিনি আরও বলেন, 'প্রত্যেক ম্যাচেই বিশ্বাস নিয়ে নামি। সত্যি বলতে আমি আমার প্রক্রিয়ায় অনেক বিশ্বাস করি, কঠোর পরিশ্রম করি। আমার মনে হয়, যেহেতু আমি আমার কাজের ক্ষেত্রে সৎ, আল্লাহতায়ালা যে কোনো সময় যে কোনো পুরস্কার দিতে পারেন। প্রক্রিয়ার বাইরে থাকি না বলে সবসময় বিশ্বাস করি, ক্রিকেটে যে কোনো কিছু হতে পারে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live