স্টোকসকেই বর্ষসেরা টেস্ট একাদশের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে আইসিসি
আনুষ্ঠানিকভাবে টেস্ট নেতৃত্বে এসেছেন মাত্র আট মাস হলো। গত বছর জুনে নেতৃত্বের আর্মব্যান্ড পরার পর প্রতিটি সিরিজেই জয় এসেছে তার হাত ধরে। সেই বেন স্টোকসকেই বর্ষসেরা টেস্ট একাদশের অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে আইসিসি।
গত এক বছরের পারফরম্যান্সের ভিত্তিতেই এই টেস্ট একাদশ ঘোষণা করেছে আইসিসি। টেস্টের সেরা দলটিতে ভারত এবং পাকিস্তান থেকে সুযোগ পেয়েছেন কেবল একজন করে। ভারতে থেকে রিশাফ পান্ত এবং পাকিস্তান থেকে বাবর আজম। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো তারকা ক্রিকেটাররাও সুযোগ পাননি টেস্ট একাদশে।
২০২২ সালের জুনে ইংল্যান্ড দলের নেতৃত্ব পাওয়ার পর পুরো দলটাকেই যেন বদলে দিয়েছেন স্টোকস। ব্যাট, বল হাতেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন স্টোকস। গত বছর ব্যাট হাতে ২৬ ইনিংসে দুটি সেঞ্চুরিসহ ৮৭০ রান করেন ইংলিশ অধিনায়ক। বল হাতে নিয়েছেন ২৬টি উইকেট।
বর্ষসেরা টেস্ট একাদশে সর্বোচ্চ চারজন ক্রিকেটার রয়েছে অস্ট্রেলিয়া থেকে। ইংল্যান্ড থেকে সুযোগ পেয়েছেন তিনজন করে ক্রিকেটার। ভারত-পাকিস্তান ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ এবং দক্ষিণ আফ্রিকা থেকে একজন করে জায়গা পেয়েছেন আইসিসির সেরা টেস্ট একাদশে।
আইসিসির বর্ষসেরা টেস্ট একাদশ
বেন স্টোকস (অধিনায়ক), উসমান খাজা, মার্নাস ল্যাবুশেন, বাবর আজম, জনি বেয়ারেস্টো, রিশাভ পান্ত, ক্রেগ ব্রেথওয়েট, প্যাট কামিন্স, কাগিসো রাবাদা, নাথান লিওন, জেমস অ্যান্ডারসন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live