টি-টোয়েন্টি বর্ষসেরায় নিজের জায়গা করে নিয়েছে ক্রিকেটার সূর্যকুমার
আজ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
ছেলেদের ক্রিকেটে সেরার মনোনয়ন পেয়েছিলেন চারজন। সূর্যকুমারের সঙ্গে ছিলেন পাকিস্তানের উইকেটকিপার-ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ান, ইংল্যান্ডের বোলিং অল-রাউন্ডার স্যাম কারেন ও জিম্বাবুয়ের সিকান্দার রাজা।
২০২২ সালে ৩১ টি-টোয়েন্টিতে ৪৬.৫৬ গড়ে ১ হাজার ১৬৪ রান তোলেন সূর্যকুমার। টি-টোয়েন্টি ইতিহাসে এটিই কোনো ব্যাটসম্যানের এক বছরে সর্বোচ্চ রান। এ ছাড়া উইকেটের চারপাশে উদ্বাবনী শট খেলে বিশেষভাবে দৃষ্টি কাড়েন তিনি। ১৮৭.৪৩ স্ট্রাইক রেটে রান তোলার পথে হাাঁকান ৬৮টি ছক্কা। টি-টোয়েন্টি ইতিহাসে এক বছরে সর্বোচ্চ ছয়ের কীর্তি এটি।
৩২ বছর বয়সী সূর্যকুমার অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলের দারুণ ছন্দে। ৬ ইনিংসের তিনটিতেই পঞ্চাশ পার করেন। সব মিলিয়ে পুরো বছরে ২ সেঞ্চুরি ও নয় ফিফটি করেন ৩২ বছর বয়সী এই ব্যাটসম্যান।
মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা টি-টোয়েন্টি খেলোয়াড় হয়েছে টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার তালিয়া। তাঁর সঙ্গে সেরার লড়াইয়ে ছিলেন ভারতের ওপেনার স্মৃতি মান্ধানা, পাকিস্তানের অলরাউন্ডার নিদা দার এবং নিউজিল্যান্ডের অধিনায়ক সোফি ডিভাইন।
অস্ট্রেলিয়ার হয়ে কমনওয়েলথ গেমস ক্রিকেটে স্বর্ণ জেতা তালিয়া ২০২২ সালে ১৬ ম্যাচ খেলে ৬২.১৪ গড়ে ৪৩৫ রান তোলেন। এ ছাড়া ডানহাতি পেস বোলিংয়ে নেন ১৩ উইকেট।
বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পাশাপাশি বর্ষসেরা সহযোগী ক্রিকেটারের পুরস্কারও ঘোষণা করেছে আইসিসি। সহযোগী সদস্য দেশের ক্রিকেটারদের এই পুরস্কারটি ছেলেদের বিভাগে পেয়েছেন নামিবিয়ার জেরহার্ড এরাসমাস। নামিবিয়াকে নেতৃত্ব দেওয়া এই অলরাউন্ডার ২০২২ সালে ওয়ানডেতে ৯৫৬ রান ও ১২ উইকেট এবং টি-টোয়েন্টিতে ৩০৬ রান ৬ উইকেট নেন।
মেয়েদের ক্রিকেটে বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন সংযুক্ত আরব আমিরাতের এশা ওজা। ২৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার ২০২২ সালে টি-টোয়েন্টিতে দুটি সেঞ্চুরি ও দুটি ফিফটিসহ ১৩৪.১৯ স্ট্রাইক রেটে ৬৭৫ রান তোলেন। ডানহাতি অফস্পিনে ওভারপ্রতি ৪.৮৪ রান খরচে নেন ১৫ উইকেট।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!