পরের রাউন্ডে উঠতে হলে কলম্বিয়াকে হারাতেই হবে আর্জেন্টিনাকে, দেখেনিন কঠিন হিসাব নিকাশ
টুর্নামেন্টে টিকে থাকতে হলে পেরুর বিপক্ষে জয়ের বিকল্প ছিল না হাভিয়ের মাসচেরানোর দলের। এই ম্যাচের আগে দলকে উদ্বুদ্ধ করতে ইনস্টাগ্রামে পোস্ট দিয়েছিলেন দি মারিয়া। ইনস্টাগ্রামে বিশ্বকাপ জয়ী দি মারিয়া লিখেছিলেন, ‘জেগে ওঠো বাচ্চারা।’
গত বছর লিওনেল মেসি, দি মারিয়াদের সাবেক সতীর্থ মাসচেরানো আর্জেন্টিনার অনূর্ধ্ব ২০ দলের দায়িত্ব নেন। তাঁর দল ম্যাচের শুরু থেকে পেরুকে চেপে ধরেছিল আর্জেন্টিনা। তবে প্রথম গোল পেতে তাঁদের অপেক্ষা করতে হয়েছিল ৪০ মিনিট পর্যন্ত। আর্জেন্টিনার হয়ে গোল করেন ইনফান্তিনো।
এরপর পেরুর রক্ষণে বেশ কয়েকটি আক্রমণ করেও আর গোল পায়নি আর্জেন্টিনা। তবে এই ম্যাচ জয়ের পরও টুর্নামেন্ট থেকে বাদ পড়তে পারত মাসচেরানোর দল। অন্য ম্যাচে ব্রাজিল- কলম্বিয়ার ১-১ গোলে ড্র করায় এখনো টুর্নামেন্টে টিকে আছে তারা। আর্জেন্টিনার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পেরু।
আর্জেন্টিনা প্রতিযোগিতার প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরেছিল। পরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে হারে ৩-১ গোলে। ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে আর্জেন্টিনার অবস্থান এখন চতুর্থ।
সমান ৭ পয়েন্ট নিয়ে ব্রাজিল আর প্যারাগুয়ে আছে শীর্ষে। ৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বর দল কলম্বিয়া। টুর্নামেন্টের পরের রাউন্ড যেতে হলে স্বাগতিক কলম্বিয়ার বিপক্ষে গ্রুপ পর্বে নিজদের শেষ ম্যাচে জিততেই হবে আর্জেন্টিনাকে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live