চমক দিয়ে বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের নাম ঘোষণা করলো আইসিসি
২০২২ সালে ওয়ানডেতে ৩টি সেঞ্চুরিসহ ৮৪.৮৭ গড়ে ৬৭৯ রান করেছেন বাবর। দুর্দান্ত এই ব্যাটিংই বাবরকে টানা দ্বিতীয়বারের মতো আইসিসির বর্ষসেরা ওয়ানডে খেলোয়াড়ের পুরস্কার এনে দিয়েছে।
২০২১ সালে দুর্দান্ত পারফরম্যান্স ছিল বাবরের। সে বছর তিনি ৬টি ওয়ানডে খেলে ৬৭.৫০ গড়ে ২টি সেঞ্চুরি ও একটি ফিফটিতে করেছেন ৪০৫ রান। ২০২২ সালে যে এর চেয়েও ভালো কেটেছে বাবরের, সেটা পরিসংখ্যানই বলে দেয়।
২০২২ সালে বাবর ওয়ানডেতে ৯টি ম্যাচ খেলেছেন। ৩টি সেঞ্চুরির পাশাপাশি ফিফটি ৫টি। একটি ম্যাচেই শুধু রান করতে পারেননি। মুলতানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচে আউট হয়েছিলেন ১ রান করে।
২০২২ সালে ওয়ানডেতে পাকিস্তানও দুর্দান্ত ছন্দে ছিল। একটি মাত্র ম্যাচ হেরেছে তারা। লাহোরে অস্ট্রেলিয়ার কাছে ৮৮ রানে হেরে যাওয়া সেই ম্যাচে বাবর করেছিলেন ৫৭ রান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: প্রথমার্ধ শেষ, জানুন ফলাফল
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: আবারও গোল, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: দ্বিতীয়ার্ধের খেলা, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ: ৯০ মিনিটের খেলা শেষ, জানুন ফলাফল
- সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬: সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কে, ম্যাচ কবে ও কখন?
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন ও কীভাবে লাইভ দেখবেন?
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?