'মেসিকে রাগিও না, বরং জড়িয়ে ধর, চুমু দাও'
কাতার বিশ্বকাপের মাঝে মেসিকে নিয়ে আলোচনায় ফন গাল বলেছিলেন, ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে জয়ের ম্যাচে মেসি বল স্পর্শই করতে পারেননি। এবার তার দল সেই হারের প্রতিশোধ নেবে। কিন্তু কাতারে নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়ে মেসি ও তার সতীর্থরা ফন গালকে দেখিয়ে কানের কাছে হাত নিয়ে অদ্ভুত সেই উদযাপন করেন। যেটা বার্সেলোনায় খেলার সময় সাবেক আর্জেন্টিনা তারকা হুয়ান রোমান রিকেলমে করতেন ফন গালের উদ্দেশে।
বার্সার কোচ হিসেবে রিকেলমেকে সাইডবেঞ্চে বসিয়ে রাখতেই বেশি পছন্দ করতেন ফন গাল। এবার ফন গালের উদ্দেশ্যে সেই রিকেলমে বললেন, 'আমার যতদূর মনে পড়ে, ম্যাচের আগে মেসিকে নিয়ে ফন গাল কিছু বলেছিলেন। মেসিকে রাগিয়ে দেওয়াটা কিন্তু বড় ভুল। এর চেয়ে বরং তাকে আলিঙ্গন করুন বা চুমু দিন। এগুলো করলে মেসি হয়তো আপনাকে হারাতে চাইবে না। সেরা খেলোয়াড় যখন রেগে যায়, তাকে হারানোর কোনো সুযোগই আপনার থাকবে না। এটা অসম্ভব। এ কারণেই আমি বলব, ফন গালের ওই কথা আর্জেন্টিনার জন্য খুব ভালো হয়েছিল। এছাড়া মেসির একটি সুবিধা আছে। সে রেগে গেলে অন্য খেলোয়াড়দের মতো লাল কার্ড দেখে না।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live