বার্সেলোনার মেয়েরা গড়লেন বিশ্বরেকর্ড
বিশ্বের প্রথম দল হিসেবে টানা ৫০ লিগ ম্যাচ জেতার অনন্য কীর্তি গড়েছেন গড়েছেন কাতালান ক্লাবটি। স্প্যানিশ লা লিগায় দুই ম্যাচ কম খেলে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে ৪ পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা।
সর্বশেষ ২০২১ সালের জুন মাসে পরাজয়ের স্বাদ পেয়েছিল বার্সেলোনার মেয়েরা। সেবার আতলেতিকো মাদ্রিদের কাছে ৪-৩ গোলে পরাজয় বরণ করেছিল দলটি। এরপর খেলা ৫০ টি লিগ ম্যাচের সবকটিই জিতেছে বার্সার নারী দল। যার মধ্যে সর্বশেষ লেভান্তে লাস প্লানাসকে ৭-০ গোলের বিরাট ব্যবধানে হারায় ক্লাবটি।
এই ৫০ ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড গড়ার পথে বার্সেলোনার মেয়েরা প্রায় ম্যাচপ্রতি ৫ টি গোল করে মোট ২৪৭টি গোল করেছেন। এই সময়ে তারা হজম করেছেন মাত্র ১৯ টি গোল, যা যেকোনো দলের ক্ষেত্রেই চোখ কপালে তুলে দেওয়ার মতো অবস্থা।
প্রসঙ্গত, মেয়েদের ফুটবলে এক ম্যাচে সর্বোচ্চ দর্শকের রেকর্ডও রয়েছে বার্সেলোনার দখলে। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ২০২২ সালের মার্চে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের মধ্যকার 'এল ক্লাসিকো' ম্যাচে উপস্থিত ছিলেন ৯১ হাজার ৫৫৩ জন দর্শক। মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের ওই ম্যাচটি বার্সেলোনা জেতে ৫-২ গোলের ব্যবধানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা