আগামীকাল মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, দেখেনিন সময়
শনিবার (২৮ জানুয়ারি) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬ টায় ‘জুনিয়র কোপা আমেরিকা’ খ্যাত অনূর্ধ্ব-২০ সাউথ আমেরিকা চ্যাম্পিয়নশিপের ৩০তম আসরে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামছে দুই পরাশক্তি।
কলাম্বিয়ার এস্তাদিও দেপোর্টিভো স্টেডিয়ামে ব্রাজিলের প্রতিপক্ষ পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকা প্যারাগুয়ে। দুই দলের এই ম্যাচটি শুধুই নিয়মরক্ষার। কেননা ব্রাজিলের মতো প্যারাগুয়েও তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ফাইনাল রাউন্ড নিশ্চিত করে রেখেছে।
আসরে নিজেদের প্রথম ম্যাচে পেরুকে ৩-০ ও দ্বিতীয় ম্যাচে ৩-১ গোলে জিতে টুর্নামেন্টের পরের রাউন্ড অনেকটাই নিশ্চিত করে রেখেছিল। তবে তৃতীয় ম্যাচে স্বাগতিকদের কলাম্বিয়ার সঙ্গে ১-১ গোলের ড্রয়ে আশা বাঁচে আর্জেন্টিনার।
অপর ম্যাচে স্বাগতিকদের কলাম্বিয়ার বিপক্ষে এস্তাদিও পাসকুয়াল গুয়েরেরো স্টেডিয়ামে অলিখিত ফাইনালে মুখোমুখি হবে মেসি-ডি মারিয়াদের অনুসারী আর্জেন্টিনা। এই ম্যাচ যদি ড্র হয় তাহলে দুই দল এক পয়েন্ট করে পাওয়ায় স্বাগতিকরা পাঁচ পয়েন্ট নিয়ে পরের রাউন্ড নিশ্চিত করবে। আর আকাশি নীল শিবির যদি জেতে তাহলে কোচ হ্যাভিয়ের ম্যাশচেরানোর আর্জেন্টিনা দল চলে যাবে পরের ধাপে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে ও দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের কাছে ৩-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ব্যাকফুটে চলে গিয়েছিল আর্জেন্টিনার যুবারা। তবে তৃতীয় ম্যাচে পেরুকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে হেক্সা মিশনে আশা বাঁচিয়ে রাখে পাঁচবার এই কাপ জেতা আর্জেন্টিনার যুবারা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live