নিউজিল্যান্ডের কাছে বাজে ভাবে প্রথম ম্যাচ হেরে যে বিষয়টাকে দায়ি করলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া
ডেভন কনওয়ে, ড্যারিল মিচেলদের সৌজন্যে ১৭৬ রান তোলে ব্ল্যাক ক্যাপস দল। জবাবে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের স্পিন আক্রমণে কোনোরকম জবাব দিতে পারেন নি ভারতীয় ব্যাটাররা। সূর্যকুমার এবং ওয়াশিংটন সুন্দর খানিক লড়াই করলেও ২১ রানে পরাজয় স্বীকার করতে হয় ‘মেন ইন ব্লু’কে। সকল হিসেবনিকেশ উলটে এভাবে জয় ছিনিয়ে নেবে নিউজিল্যান্ড, তা ভাবনার অতীত ছিলো ভারতীয় দলের কাছেও। ম্যাচ হেরে নিজেই জানালেন সেই কথা।
এই মাঠের গত ৩ ম্যাচের পরিসংখ্যান বলছিলো রান তাড়া করে জয় এসেছে দুটিতে। পাশাপাশি শিশির নিয়েও চিন্তা ছিলো ভারতীয় দলের। সবদিকে খেয়াল রেখেই টসে জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছিলেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কিন্তু ভাবনায় ভুল হলো আজ ভারতীয় টিম ম্যানেজমেন্টের। পরিকল্পনায় গলদ ছিলো, এমনটাই ম্যাচ শেষে মনে করছেন তিনি। পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে পরাজিত অধিনায়ক হিসেবে আসতেই হয়েছিলো হার্দিককে। সঞ্চালকের প্রশ্নের উত্তরে হার্দিক জানান, “উইকেটের চরিত্র যে এমন হবে তা কেউ আন্দাজ করতে পারে নি। দুই দলই খানিক চমকে গিয়েছে আজ।
কিন্তু আমাদের থেকে ওরা (নিউজিল্যান্ড) ভালো ক্রিকেট খেলেছে আজ, সেই কারণেই সাফল্য পেয়েছে ওরা।” পিচ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন তিনি। জানান, “পুরনো বলের চেয়ে আজ দেখলাম নতুন বল বেশী ঘুরছে। যেভাবে পিচে বল পড়ে বাউন্স করেছে, তার জন্য প্রস্তুত ছিলাম না। তা সত্ত্বেও ম্যাচে ফিরে এসেছিলাম, যখন সূর্য এবং আমি ব্যাট করলছিলাম।” বল হাতে বেশী রান খরচ করে ফেলেছিলো ‘টিম ইন্ডিয়া,’ অকপট স্বীকারোক্তি হার্দিকের। তিনি জানান, “পিছনের দিকে তাকালে এখন মনে হচ্ছে যে এই উইকেট ১৭৭ এর জন্য ছিলো না। আমরা বল হাতে সেরাটা দিতে পারি নি। ২০ থেকে ২৫ রান বেশী খরচ করেছি।” হারলেও ভেঙে পড়তে নারাজ অধিনায়ক।
দলের অনেকেই বয়সে তরুণ, হার থেকে শিখতে চান তিনি। ওয়াশিংটন সুন্দরের প্রশংসা করে হার্দিক বলেন, “যেভাবে আজ ব্যাটিং, বোলিং, ফিল্ডিং করেছে ও, মনে হচ্ছিলো ম্যাচটা নিউজিল্যান্ড বনাম ওয়াশিংটন হচ্ছিলো আজ। আমাদের দলে একজনকে দরকার ছিলো যে ব্যাটে-বলে সমান সাবলীল। ও থাকায় আমরা অনেক বেশী আত্মবিশ্বাস পাই, এগিয়ে যাওয়ার সাহস পাই।” পরবর্তী ম্যাচে জিততেই হবে ভারতকে। সেই কথা জানেন অধিনায়কও। আপাতত সেই কারণে লক্ষ্ণৌর দিকে তাকিয়ে হার্দিক।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live