'আফ্রিদির ধারে কাছেও নেই বুমরাহ'
দুজনের তুলনা করতে গিয়ে সাবেক এই পাকিস্তানি তারকা বলেন, 'জসপ্রিত বুমরাহর চেয়ে শাহীন আফ্রিদি অনেক ভালো। তার ধারে কাছেও নেই বুমরাহ।'
পাঁচ বছরের ক্যারিয়ারে ২৫টি টেস্ট, ৩২টি ওয়ানডে এবং ৪৭টি টি-টোয়েন্টি মিলিয়ে ২১৯ উইকেট শিকার করেছেন আফ্রিদি। অন্যদিকে আফ্রিদির দুই বছর আগে আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছিলেন বুমরাহ।
ভারতীয় এই পেসার ৩০টি টেস্ট, ৭২টি ওয়ানডে এবং ৬০টি টি-টোয়েন্টি মিলিয়ে নিয়েছেন ৩১৯ উইকেট। ইনজুরির কারণে বেশ লম্বা সময় ধরেই ভুগছেন আফ্রিদি ও বুমরাহ।
চোটের কারণে এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হয়নি বুমরাহর। এমনকি ঘরের মাঠে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের বিপক্ষেও তার খেলা হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন সিরিজে প্রথম দুই টেস্টের দলেও জায়গা পাননি বুমরাহ।
এদিকে হাঁটুর চোটের কারণে এশিয়া কাপে খেলেননি আফ্রিদি। বিশ্বকাপে ফিরলেও সব ম্যাচে দেখা যায়নি তাকে। এরপর আবারও পুরোনো চোটে পড়েন আফ্রিদি। আসন্ন পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দিয়ে আবারও মাঠে ফেরার কথা রয়েছে তার।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live