এমিরেটসের রান পাহাড় সমান, ধস ডেজার্টের
রোববার টস জিতে এমিরেটসকে ব্যাটিংয়ে পাঠায় ডেজার্ট। সিদ্ধান্ত যে ভুল ছিল, সেটা তাদের বুঝিয়ে দেন আন্দ্রে ফ্লেচার ও মোহাম্মদ ওয়াসিম। দুজনে উদ্বোধনী জুটিতে মাত্র ৫৫ বলে একশ করেন। ২৪ বলে ৭ চার ও ২ ছয়ে ফিফটি করেন আমিরাতি ক্রিকেটার ওয়াসিম। ফ্লেচার চারটি করে চার ও দুটি ছয়ে ৩৮ বলে হাফ সেঞ্চুরি করেন।
১৪১ রানে এই জুটি ভাঙে ১৩তম ওভারে। পঞ্চাশ করার পরের বলে ফ্লেচার বিদায় নেন। আর একটিও রান যোগ করতে পারেননি ক্যারিবিয়ান ওপেনার।
ওয়াসিমও আর বেশিক্ষণ ক্রিজে থাকেননি। ৪৪ বলে ১১ চার ও ৪ ছয়ে সর্বোচ্চ ৮৬ রান করে থামেন। মাঠে নেমে ঝড় তোলেন কিয়েরন পোলার্ড। মাত্র ১৯ বলে চারটি করে চার ও ছয়ে ৫০ রানে অপরাজিত ছিলেন তিনি। চতুর্থ উইকেটে তার সঙ্গে ছোটখাটো ঝড় তোলেন ড্যান মোসলি। ১৭ বলে ৩ চার ও ২ ছয়ে ৪১ রানে অপরাজিত ছিলেন তিনি।
৩ উইকেট হারিয়ে ২৪১ রান করে এমিরেটস। ডেজার্টের পেসার টম কারান সর্বোচ্চ দুটি উইকেট নেন।
বড় লক্ষ্যে নেমে স্থির হতে পারেননি ডেজার্টের ব্যাটসম্যানরা। পাওয়ার প্লেতে তাদের ছয় উইকেট চলে যায় ৪৭ রানে। আর ৬.১ ওভারে বাকি উইকেটগুলোও হারায় তারা। মাত্র তিনজন দুই অঙ্কের ঘরে পৌঁছান, তার মধ্যে সর্বোচ্চ রান ১২, করেন কারান ও মার্ক ওয়াট।
একপ্রান্ত থেকে ফজল হক ফারুকী ও জহুর খানের পেস, সঙ্গে ইমরান তাহিরের স্পিনে তটস্থ ডেজার্ট। ৮৪ রানে তারা অলআউট করেন ডেজার্টকে।
ফারুকী সর্বোচ্চ তিন উইকেট নেন। দুটি করে পান ইমরান ও জহুর।
এই হারেও টেবিলের শীর্ষে ডেজার্ট। ৭ ম্যাচে তাদের অর্জন ১০ পয়েন্ট। সমান পয়েন্ট পেলেও গোল ব্যবধানে পিছিয়ে গালফ জায়ান্টস দুইয়ে। আর চতুর্থ জয়ে ৯ পয়েন্ট নিয়ে তিনে এমিরেটস। চার নম্বরে থাকা শারজা ওয়ারিয়র্সের পয়েন্ট ৭।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!