ভক্তদের ভালোবাসার চাপে মেসির ইনস্টাগ্রাম ব্লক হয়ে গিয়েছিল
কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা আর ক্যারিয়ারের পূর্ণতা নিয়ে যেমন কথা বলেছেন, জানিয়েছেন তাঁর প্রতি ভক্তদের অকৃত্রিম ভালোবাসার বিষয়টিও।
বিশ্বকাপ জয়ের পর মেসি ট্রফি হাতে যে ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন, সেটা ‘লাইক’ পাওয়ার হিসাবে ছাড়িয়ে গেছে ক্রিস্টিয়ানো রোনালদোকে। গড়েছে নতুন রেকর্ড। তবে ভক্তদের অগণিত শুভেচ্ছাবার্তার কারণে তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টই সাময়িকভাবে ব্লক হয়ে গিয়েছিল।
একটি ছবিতে কয়েক কোটি লাইক পাওয়া প্রসঙ্গে মেসি বলেছেন, ‘এ থেকেই বোঝা যায়, ছবিটা কত মানুষের কাছে পৌঁছে গেছে। কত মানুষ আমার হাতে ট্রফিটা দেখতে চেয়েছে। সত্যি বলতে, খুব কম শুভেচ্ছাবার্তা আমি পড়তে পেরেছি। এটা খুব কঠিন। আমার কাছে ১০ লাখ বার্তা এসেছিল। শেষ পর্যন্ত অ্যাকাউন্ট ব্লক হয়ে গিয়েছিল। আমি লগইন করতে পারছিলাম না। ব্যাপারটা পাগলাটে ছিল।’
ব্যস্ততার কারণে অনেক তারকা তাঁদের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট দেখভালের দায়িত্ব বিশ্বস্ত কাউকে দেন। তবে শত ব্যস্ততার মধ্যে মেসি তাঁর অ্যাকাউন্ট নিজেই ব্যবহার করেন, ‘আমি নিজেই আমার ইনস্টাগ্রামে পোস্ট করি। এই কাজের জন্য আলাদা কোম্পানি বা ম্যানেজার নেই।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live