‘বাধ্য হয়েই’ তাড়াহুড়ো করে কোচ হিসেবে হাথুরুর নাম ঘোষণা করেছে বিসিবি
মঙ্গলবার হাথুরুসিংহে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সহকারী কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পরও বিসিবি থেকে কোনোরকম বক্তব্য দেওয়া হয়নি। কিন্তু হঠাৎ সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ আসলো আনুষ্ঠানিক ঘোষণা, চন্ডিকা হাথুরুসিংহেই বাংলাদেশ জাতীয় দলের নতুন হেড কোচ।
কোচ ইস্যুতে এত সতর্কতা ও গোপনীয়তা চলেছে গত কয়েকদিন। মঙ্গলবার রাতে হঠাৎ কী হলো যে, তাড়াহুড়ো করে প্রেস রিলিজ দিয়ে জানিয়ে দেওয়া হলো, হাথুরুসিহেই কোচ হয়ে ফিরছেন?
বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন রাতে নিজের বাসায় মিডিয়াকে পরিষ্কার করলেন আসল কারণ। বিসিবি সভাপতি জানান, বোর্ড আসলে এখনই আনুষ্ঠানিক ঘোষণা দিতে চায়নি। তবে পাপন ঘোষণা দেওয়ার আগেই যদি বোর্ডের কেউ হাথুরুসিংহের হেড কোচ হওয়ার খবরটা জানিয়ে দেন, সেই ‘ভয়েই’ তাড়াহুড়ো করে প্রেস রিলিজ দিয়ে দেওয়া।
বিসিবি প্রধান বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল ও (হাথুরু) আসার কিছুদিন আগে বলব। যেহেতু আমি কাল (বুধবার) চলে যাচ্ছি এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায়। কাজেই কে আবার কী বলে না বলে, কোনো ঠিক নেই। সেজন্য দ্বিধা দূর করে ফেলাই ভালো।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live