দুই দুইবার পেনাল্টি শট মিস এমবাপ্পের, শেষ হলো পিএসজির ম্যাচ, দেখেনিন ফলাফল
রুইস দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুন করেন মেসি। শেষ দিকে প্রতিপক্ষ ম্যাচ জমিয়ে তুললেও পিএসজির ওয়ারেন জায়ার-এমেরির গোলে জয় নিশ্চিত হয় ক্রিস্তফ গালতিয়ের দলের।
গত দুটি ম্যাচ মোটেও ভাল যায়নি পিএসজির। রেনের বিপক্ষে হারের পর রাঁসের বেলাতেও হতাশ করে পিএসজির তারকা খেলোয়াড়রা। ড্রয়ে সন্তুস্ট থাকতে হয়েছিল ফ্রান্সের জায়ান্ট দলটিকে। এই দুই ম্যাচের ধাক্কা কাটিয়ে মোঁপেলিয়ের বিপক্ষে জয়ে শীর্ষস্থান আরও শক্ত হলো।
এর মধ্য দিয়ে ২১ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে পয়েন্টে শীর্ষে এখন পিএসজি। সমান পয়েন্ট নিয়ে দুই নম্বরে উঠে এসেছে মার্সেই।
ম্যাচের ২১ মিনিটে নির্ভরযোগ্য এমবাপ্পের মাঠ ছাড়ার পর আক্রমণের গতি থেমে যায়নি পিএসজির। খেলার ২৪ মিনিটে মেসির শট প্রতিপক্ষের একজনের পায়ে লেগে জালে জড়ায়। তবে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।
৫২ মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠান আশরাফ হাকিমি। সেটাও অফসাইডের কারণে বাতিল হয়। এর তিন মিনিট পর স্প্যানিশ মিডফিল্ডার রুইস গোল করে দলকে এগিয়ে নেন।
৭২ মিনিটে দলের দ্বিতীয় গোল করেন মেসি। রুইসের বাড়ানো বলে অনায়াসেই গোলরক্ষককে কাটিয়ে গোল দেন তিনি। শেষ দিকে ক্ষিপ্রতা বেড়ে যায় মোঁপেলিয়ের। এর ফলস্বরুপ দলের নুরদিন পিএসজির একটি গোল পরিশোধ করে। যোগ করা সময়ে জায়ার-এমেরির গোলে জয় নিশ্চিত করে পিএসজি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live