বিশ্বরেকর্ড: টি-২০ ক্রিকেট ইতিহাস সবচেয়ে বড় জয় তুলে নিল ভারত, চরম লজ্জা পেল নিউজিল্যান্ড
আইসিসির পূর্ণ সদস্য হিসেবে অবশ্য টি-টোয়েন্টিতে রানের হিসেবে সবচেয়ে বড় জয়টি শ্রীলঙ্কার, ১৭২ রানের। তবে ২০০৭ বিশ্বকাপে জোহানেসবার্গে পাওয়া সেই জয়টি ছিল আইসিসির সহযোগী সদস্য কেনিয়ার বিপক্ষে।
নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টি জয়ে তিন ম্যাচের সিরিজও ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। এর আগে দুই দল একটি করে ম্যাচ জেতায় শেষ টি-টোয়েন্টি ম্যাচটি পরিণত হয়েছিল অঘোষিত ফাইনালে।
টস জিতে ব্যাট করতে নেমে রীতিমত রানের পাহাড়ে চড়ে ভারতীয়রা। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা।
ভারতের এই বিশাল স্কোরের পেছনে সবচেয়ে বড় অবদান শুভমান গিলের। মাত্র ৬৩ বলে ১২৬ রানের বিশাল এক ইনিংস খেলেন গিল। ১২টি বাউন্ডারি এবং ৭টি ছক্কার মার ছিল তার ইনিংসে।
অথচ ব্যাটিংয়ে নামার পর শুরুতেই ইশান কিশানের উইকেট হারায় ভারত। মাত্র ১ রান করেন ইশান। এরপর রাহুল ত্রিপাথিকে নিয়ে ৮০ রানের জুটি গড়েন গিল। ২২ বলে ৪৪ রান করে আউট হয়ে যান ত্রিপাথি। সুর্যকুমার যাদব ব্যাট করতে নেমে আউট হয়ে যান ১৩ বলে ২৪ রান করে। ১৭ বলে ৩০ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া।
নিউজিল্যান্ডের সামনে দাঁড়ায় ২৩৫ রানের কঠিন এক লক্ষ্য।রান তাড়া তো দূরের কথা, লড়াইটাও করতে পারেনি তারা। বরং ১২.১ ওভারেই মাত্র ৬৬ রানে গুটিয়ে যায় সফরকারীরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন ড্যারেল মিচেল। বাকিরা দাঁড়াতেই পারেনি।
ভারতীয় অধিনায়ক হার্দিক পান্ডিয়া মাত্র ১৬ রানে শিকার করেন ৪টি উইকেট। দুটি করে উইকেট নেন অর্শদীপ সিং, উমরান মালিক আর শিভাম মাভি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live