ধোনির জায়গায় অধিনায়কের দায়িত্বে এবার হার্দিক পান্ডিয়া
কেউ কেউ পান্ডিয়াকে মহেন্দ্র সিং ধোনির জায়গায় তুলে ধরতেও কুণ্ঠাবোধ করছেন না। এখনও পর্যন্ত ভারতীয় ক্রিকেটের সেরা ফিনিশার হিসাবে নাম উঠে আসে মহেন্দ্র সিং ধোনির। এবার নিজেকে সেই জায়গায় দেখতে পাচ্ছেন হার্দিক পান্ডিয়া। তার নিজেরও নিজেকে ধোনির মত মনে হচ্ছে বলে জানালেন পান্ডিয়া।
আহমেদাবাদে জয়ের পর পান্ডিয়া জানালেন, যেভাবে ঠাণ্ডা মাথায় ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়তেন ধোনি, সেভাবেই তিনি ইনিংস গড়ার কাজ করছেন। বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাত্র ১৭ বলে ৩০ রানের ক্যামিও ইনিংস খেলেন ভারতীয় অধিনায়ক। সে সঙ্গে চারটি উইকেটও তুলে নেন। ম্যাচ শেষে তিনি বলেন, দল আমাকে যে ভূমিকায় দেখতে চাইছে, আমি সেভাবেই খেলতে চাই।
আইপিএলে প্রথমবার খেলতে নেমে হার্দিকের নেতৃত্বেই শিরোপা জিতেছে গুজরাট টাইটান্স। এরপর একাধিক টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দিয়েছেন তিনি। ক্রিকেট মহলের অনেকেরই ধারণা, নিয়মিতই ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবেন হার্দিক। আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা ভেবেই তাকে তৈরি করতে চায় টিম ম্যানেজমেন্ট। দলের প্রতিটি ক্রিকেটারের চেয়ে তিনি অভিজ্ঞ, এ কথা মাথায় রেখেই খেলতে নামেন বলে জানিয়েছেন হার্দিক।
বুধবারে ম্যাচের পর তিনি বলেন, ‘ছক্কা মারতে খুবই ভাল লাগে। তবে সময়ের সঙ্গে সঙ্গে খেলার ধরনে খানিকটা পরিবর্তন এনেছি। এখন পার্টনারশিপ গড়ে দলকে বার্তা দিতে চাই যে- আমি আছি, চিন্তার কারণ নেই। দলের সকলের চেয়ে বেশি ম্যাচ খেলেছি। চাপ সামলে খেলতে শিখেছি। তাতে হয়তো আমার স্ট্রাইক রেট কমে যাচ্ছে; কিন্তু নতুন ভূমিকায় ব্যাট করতে পেরে আমি খুব খুশি। দলের বাকিদের উপর যেন সেভাবে চাপ না পড়ে, সেদিকে খেয়াল রাখি।’
এরপরই ধোনির প্রসঙ্গ উল্লেখ করে হার্দিক বলেন, ‘ধোনি ভাই যেভাবে খেলতেন, আমিও সেইভাবে খেলতে চাই। তিনি থাকাকালীন আমি দায়িত্ব না নিয়ে খোলা মনে খেলতে পারতাম। তার অবসরের পর আমার কাঁধেই দায়িত্ব এসে পড়ে। তবে বিষয়টা খারাপ লাগে না। আমি যদি খানিকটা ধীর গতিতে খেলে দলকে জেতাতে পারি, এর চেয়ে ভাল আর কিছুই নেই।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- শেয়ারবাজারে চীনের বিশাল বিনিয়োগ: ডিএসইর বড় খবর
- ১৮ কোটি টাকার শেয়ার পেলেন মন্ত্রী আফরোজা খানম
- বিএসইসির বড় অ্যাকশন: নিষিদ্ধ ফারইস্ট লাইফের অডিটর
- শেয়ারবাজারে কারসাজি রুখতে আসছে বিশেষ কমিশন
- আর্জেন্টিনার পরবর্তী দুই ম্যাচের সময়সূচি ঘোষণা দেখুন প্রতিপক্ষ যারা
- মুন্নু গ্রুপের ৩ কোম্পানির মালিকানায় বড় পরিবর্তন
- আজকের স্বর্ণের দাম: (শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬)
- বার্জার পেইন্টসের রাইট শেয়ার তহবিলের সময় বাড়াল বিএসইসি
- সাকিবকে ফেরানো নিয়ে আসিফ আকবরের ‘গোপন খেলা’ ফাঁস!
- সিটি ব্যাংকের রেকর্ড মুনাফা: আয় ছাড়ালো ১৩০০ কোটি
- আজকের খেলার সময়সূচী:কোয়েটা বনাম রাওয়ালপিন্ডি
- স্কুল-কলেজে টানা ৫ দিনের বড় ছুটি
- আসছে ৪ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- শুক্র ও শনিবার ২০ ঘণ্টা সরবরাহ বন্ধ থাকবে দেশের যেসব এলাকায়
- বিনা খরচে মালয়েশিয়া যাওয়ার সুযোগ, খরচ দেবে মালিক পক্ষ!