আইসিসির বড় শাস্তি, বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার খেলা ঝুলছে অনিশ্চয়তায়
শেষ ওয়ানডেতে হারের পর দক্ষিণ আফ্রিকাকে এবার শাস্তিও পেতে হচ্ছে। মন্থর ওভার রেটের কারণে ক্রিকেটারদের আর্থিক জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে বিশ্বকাপ সুপার লিগের একটি পয়েন্টও কাটা গেছে বাভুমার দলের।
শেষ ম্যাচে নির্ধারিত সময় থেকে এক ওভার কম করে দক্ষিণ আফ্রিকা। পরদিন স্বাগতিক ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করার কথা জানায় আইসিসি। সংস্থাটির নিয়ম, প্রতি ওভারের ঘাটতির জন্য সংশ্লিষ্ট দলের ক্রিকেটারদের ম্যাচ ফির ২০ শতাংশ হারে জরিমানা করা হয়।
ম্যাচটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অন্তর্গত হওয়ায় পয়েন্টও কাটা হয়েছে প্রোটিয়াদের। সুপার লিগের প্লেয়িং কন্ডিশন অনুসারে, প্রতি ওভার কমের জন্য কেটে নেয়া হয় এক পয়েন্ট। এতে তাদের আসন্ন বিশ্বকাপ যাত্রা আরো জটিল হয়েছে।
আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার খেলা ঝুলছে অনিশ্চয়তায়। সুপার লিগের ১৯ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে আছে তারা। স্বাগতিক ভারতসহ সুপার লিগের শীর্ষ ৮ দল সরাসরি খেলবে বিশ্ব মঞ্চে।
আট নম্বরে ২৪ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। তাদের সব ম্যাচ খেলা শেষ। আর ২১ ম্যাচে ৭৭ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে শ্রীলংকা। এখন লড়াইটা মূলত ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আফ্রিকা ও লংকানদের মধ্যে। ২১ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে সম্ভাবনা বাঁচিয়ে রেখেছে আয়ারল্যান্ডও।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live