হুট করে বিপিএল ছেড়ে চলে গেলেন সাকিব
শেষ চারে উঠে যাওয়া চার দলের মধ্যে রয়েছে ফরচুন বরিশালও। পয়েন্ট টেবিলে এখন তাদের অবস্থান দুই নম্বর স্থানে। ১০ ম্যাচে পয়েন্ট তাদের ১৪। পরবর্তী দুই মাচ ৭ ও ১০ ফেব্রুয়ারি- যথাক্রমে কুমিল্লা ভিক্টোরিয়ান্স এবং খুলনা টাইগার্সের বিপক্ষে।
এমন এক অবস্থায় হঠাৎ করেই ওমরাহ করতে সৌদি আরব চলে গেলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচ শেষে বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হন সাকিব।
দেশ এবং বিদেশের ক্রিকেটারদের আসা-যাওয়ার সময় লজিস্টিক সাপোর্ট দেয়া ওয়াসিম খান জাগোনিউজকে জানিয়েছেন রাতেই সৌদি আরবের উদ্দেশ্যে রওয়ানা হন সাকিব।
ফরচুন বরিশালের মিডিয়াম ম্যানেজার সিকান্দার আলী জানান, ৭ তারিখের আগে যেহেতু খেলা নেই, সে কারণে ফাঁকা সময়টাতে ওমরা করার জন্য সৌদি গেলেন সাকিব। ৬ তারিখ রাতেই তার দেশে ফিরে আসার কথা, যথারীতি ৭ তারিখ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে তিনি মাঠে নামবেন।
ব্যাট হাতে দারুণ ফর্মে রয়েছেন সাকিব। এখনও পর্যন্ত ৩৪৭ রান করেছেন তিনি। বল হাতে উইকেট নিয়েছেন ৬টি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live