সালাউদ্দিনের বিস্ফোরক বক্তব্য নিয়ে যা বললেন সোহেল
চলতি বিপিএলে সোহেল কাজ করছেন রংপুর রাইডার্সের প্রধান কোচ হিসেবে। আর অরেক দেশ সেরা কোচ সালাউদ্দিন বরাবরের মতো এবারও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হেড কোচের দায়িত্ব পালন করছেন। দুজনই কাছ থেকে যাচাই করতে পারছেন ক্রিকেটারদের, ধরতে পারছেন দেশি ক্রিকেটারদের সাথে বিদেশিদের পার্থক্য।
সেই জায়গা থেকে মূল্যায়ন করতে গিয়ে সোহেল বললেন, বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে শেখার প্রবণতা বেড়েছে। সালাউদ্দিনের সুরে সরাসরি সুর না মেলালেও সোহেল প্রতিক্রিয়া জানানোর সময় কিছুটা উদ্বেগ জানিয়েছেন।
তিনি বলেন, 'আমি বলব আমাদের লোকাল ক্রিকেটারদের মান আগের চেয়ে অবশ্যই ভালো হয়েছে। তরুণ ছেলেরা যারা এসেছে, খেলা বোঝার চেষ্টা করছে। তাদের যেভাবে তথ্য দেওয়া হচ্ছে বা যেভাবে চিন্তা করে আগের চেয়ে তা অনেক ভালো।'
তবে শুধু স্কিল বাড়িয়ে নয়, একইসাথে ক্রিকেট জ্ঞান বাড়াতে হবে- সোহেল জানালেন এই আহ্বান। সেই সাথে দেশিদের ওপর আস্থা বাড়ানোর পরামর্শও দিয়েছেন তিনি।
তিনি বলেন, 'যত দিন যাবে, তরুণরা যদি নলেজ ইমপ্রুভ করতে পারে... স্কিল প্র্যাকটিস করে ইমপ্রুভ করা যায়, রিপিটেশনের ব্যাপার। কিন্তু নলেজ বারবার করলে তারপর অভিজ্ঞতা হয়। তরুণরা পর্যাপ্ত সময় যদি পায়... বিপিএলের মতো বড় বড় টুর্নামেন্টে ফরেনরাই লিডিং রোলে থাকে। যদি দেশিদের ওরকম সুযোগ তৈরি করে দিতে পারি এবং লিডিং রোলে সফল হয় তাহলে ছেলেদের ক্রিকেট জ্ঞান আরও ভালো হবে।'
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live