বিদায় বলে দিলেন অ্যারন ফিঞ্চ
গতবছর ঘরের মাঠে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় অস্ট্রেলিয়া। টুর্নামেন্টের পরেই ফিঞ্চ জানিয়েছিলেন যে, বিগ ব্যাশ লিগের সময়েই আন্তর্জাতিক ক্রিকেটে নিজের ভবিষ্যৎ নিয়ে বিবেচনা করবেন। যেহেতু অস্ট্রেলিয়ার সামনে কোনও টি-২০ সিরিজ নেই, তাই ফিঞ্চের অবসর নেওয়ার সম্ভাবনা উঁকি দিচ্ছিল। শেষমেশ সেটাই সত্যি প্রমাণিত হয়। মঙ্গলবার সব ফর্ম্যাটে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি।
দেশের হয়ে মাঠে নামবেন না বটে, তবে ফিঞ্চ বিগ ব্যাশ লিগ খেলা চালিয়ে যাবেন। এমনকি বিশ্বের বিভিন্ন প্রান্তে তাঁর টি-২০ লিগে মাঠের নামার সম্ভাবনাই খোলা রয়েছে।
অ্যারন ফিঞ্চের আন্তর্জাতিক কেরিয়ার:-
টেস্ট: অস্ট্রেলিয়ার হয়ে ৫টি টেস্টে ২৭৮ রান করেন অ্যারন ফিঞ্চ। হাফ-সেঞ্চুরি করেন ২টি।
ওয়ান ডে: দেশের জার্সিতে মোট ১৪৬টি ওয়ান ডে খেলেন ফিঞ্চ। ১৭টি শতরান ও ৩০টি অর্ধশতরান-সহ ৫৪০৬ রান করেছেন তিনি।
টি-২০: অস্ট্রেলিয়ার হয়ে এখনও পর্যন্ত সব থেকে বেশি ১০৩টি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে মাঠে নামেন ফিঞ্চ। ২টি শতরান ও ১৯টি অর্ধশতরান-সহ ৩১২০ রান করেন তিনি।
অ্যারন ফিঞ্চের ক্যাপ্টেন্সি কেরিয়ার:-
ওয়ান ডে: ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ৫৫টি ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দেন ফিঞ্চ। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া ৩১টি ওয়ান ডে ম্যাচে জয় তুলে নেয়।
টি-২০: ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত অস্ট্রেলিয়াকে সব থেকে বেশি ৭৬টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে নেতৃত্ব দেন ফিঞ্চ। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া ৪০টি টি-২০ ম্যাচে জয় তুলে নেয়।
আরও পড়ুন:- শারজার হারে কপাল খুলল ইউসুফদের, দেখুন ILT20-র চূড়ান্ত পয়েন্ট টেবিল ও প্লে-অফের সূচি
অ্যারন ফিঞ্চের উল্লেখযোগ্য কৃতিত্ব:-
১. একমাত্র অজি ক্রিকেটার হিসেবে ১০০-র বেশি (১০৩) আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলেন ফিঞ্চ।
২. বিশ্বের সব ক্রিকেটারের মধ্যে এখনও পর্যন্ত সব থেকে আন্তর্জাতিক টি-২০ ম্যাচে (৭৬) ক্যাপ্টেন্সি করেন ফিঞ্চ।
৩. আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সব থেকে বেশি (১৭২) রানের ব্যক্তিগত ইনিংস খেলার রেকর্ড রয়েছে ফিঞ্চের নামে।
৪. ক্যাপ্টেন হিসেবে অস্ট্রেলিয়াকে প্রথমবার (২০২১ সালে) টি-২০ বিশ্বকাপ জেতান অ্যারন ফিঞ্চ।
৫. অস্ট্রেলিয়ার হয়ে সব থেকে বেশি আন্তর্জাতিক টি-২০ রান (৩১২০) সংগ্রহ করেন ফিঞ্চ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live