মেসি ভক্তদের জন্য চরম দু:সংবাদ
গতরাতে মার্সেইয়ের বিপক্ষে ২-১ গোলে হেরে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায় নিয়েছে পিএসজি। সেই ম্যাচে বিদায়ের হতাশা আরও বাড়ালো মেসি ইনজুরিতে পড়লে। লেকিপ বলেছেন, মেসির চোট এতটাই গুরুতর যে তিনি বায়ার্নের বিপক্ষে ম্যাচটি মিস করতে পারেন।
বায়ার্নের বিপক্ষে ম্যাচের আগে অবশ্য লিগ ‘আ’তে মোনাকোর বিপক্ষে খেলবে পিএসজি। সেই ম্যাচে এরই মধ্যে মেসির ছিটকে পড়ার কথা নিশ্চিত করেছে লেকিপ। তবে মোনাকোর বিপক্ষে পাওয়া না গেলেও পিএসজি আশা করছে, বায়ার্ন ম্যাচের আগে পুরোপুরি ফিট হয়ে ফিরবেন মেসি।
এমবাপ্পেকে হারিয়ে এমনিতেই আগে থেকে চাপে আছে পিএসজি। এর সঙ্গে যুক্ত হয়েছে ফ্রেঞ্চ কাপ থেকে বিদায়ের হতাশা। এখন মেসিকেও হারাতে হলে সেটি নিজেদের প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা জয়ের আশায় থাকা পিএসজির জন্য বড় ধাক্কা হবে।
লম্বা সময় ধরে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিততে উন্মুখ হয়ে আছে পিএসজি। সেই লক্ষ্যে একের পর এক বড় তারকা দলে ভিড়িয়েছে তারা। ইতিহাসের দামি খেলোয়াড় হিসেবে তারা ২০১৭ সালে নিয়ে আসে নেইমারকে। তাঁর সঙ্গে যুক্ত হন এমবাপ্পেও। তবে নেইমার-এমবাপ্পে পিএসজিকে চ্যাম্পিয়নস লিগ শিরোপা এনে দিতে পারেননি।
এরপর তারা বার্সেলোনা থেকে ২০২১ সালে মেসিকেও নিয়ে আসে প্যারিসে। প্রথম মৌসুমে বড় কিছু করে দেখাতে পারেননি মেসি। তবে বিশ্বকাপ জিতে নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে যাওয়া মেসি এবার আছেন দারুণ ছন্দে। তাঁকে ঘিরেই অধরা চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন দেখছে প্যারিসের ক্লাবটি। এর মধ্যেই শেষ ষোলোর ম্যাচের আগে হতাশার খবরই শুনতে হচ্ছে পিএসজির ভক্তদের।
এর আগে অবশ্য এমবাপ্পের চোট নিয়ে ‘সন্দেহ’ প্রকাশ করেছিলেন বায়ার্ন কোচ ইউলিয়ান নাগলসমান। বলেছিলেন, এমবাপ্পে আছেন ধরে নিয়েই তিনি পরিকল্পনা সাজাবেন। এখন মেসির চোট নিয়েও কি তেমনটা ভাববেন নাগলসমান!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live