বিপিএল থেকে বিদায়ে সাকিবের বিরুদ্ধে পোস্ট করলো বরিশাল
রবিবার (১২ ফেব্রুয়ারি) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রংপুর রাইডার্সের বিপক্ষে ৪ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে ফরচুন বরিশাল।
ম্যাচ শেষে ফরচুন বরিশালের পেজ থেকে সাকিবের বিরুদ্ধে একটি পোস্ট দেওয়া হয়। পোস্টে বলা হয়, বিপিএলে দারুণ দূদার্ন্ত ফর্মে থাকার পরও আপনি ব্যাটিংয়ে নামেননি। তার বদলে যোগ দেওয়া রাজাপাকসেকে ক্রিজে পাঠিয়েছেন। আগের ম্যাচে ভালো খেলা ডোয়াইন প্রিটোরিয়াসকেও মাঠে পাঠাননি। ফলে এই হারের দায় এড়াতে পারবেন?’
পোস্টে আরও বলা হয়, দলের বোলাররা সামর্থের সবটুকু দিয়ে চেষ্টা করেছে। তারপরেও হার দেখতে হয়েছে। এই হারের কারণ আপনার ভুল ব্যাটিং রোটেশ সিস্টেম।
এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই পোস্টটি মুছে দেওয়া হয়। এরপর দলের মিডিয়া ম্যানেজার সংবাদমাধ্যমে একটি লিখিত বিবৃতি দেন। সেই সঙ্গে ফেসবুকে পোস্ট করে দুঃখ প্রকাশ করে দলটি।
বিবৃতিতে বলা হয়, ফরচুন বরিশাল দলের অফিশিয়াল ফেসবুক পেজে ভুলবশত একজন অ্যাডমিন অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে নেতিবাচক পোস্ট দিয়েছিল। এই বিষয়টি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছে এবং এটি হতাশাজনক। যে ব্যক্তি এই পোস্ট দিয়েছেন তাকে ব্লক করার পাশাপাশি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live