গোপণ তথ্য ফাঁস: যে কারণে নেতৃত্ব হারান কোহলি
যখন বিসিসিআই’র সভাপতি ছিলেন সৌরভ তখন চেতন শর্মা দল নির্বাচক কমিটির প্রধান ছিলেন, এখনও আছেন। ভিডিওতে তিনি দাবি করেন, সৌরভ একসময় ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছিলেন। বিরাটও দিচ্ছিলেন। কে বড়, তা নিয়ে তাদের মধ্যে লড়াই ছিল। তার জেরেই নেতৃত্ব খোয়াতে হয়েছিল বিরাটকে।
তবে সৌরভ নেতৃত্ব না ছাড়ার জন্য বিরাটকে অনুরোধ করেছিলেন বলেও দাবি করেন চেতন।
নির্বাচক কমিটি প্রধানের দাবি, এর আগে বলা হয়েছিল—সাদা বলের ক্রিকেটে একজনই অধিনায়ক থাকবেন। এখন হার্দিক পান্ডিয়াকে টি টোয়েন্টি দলের অধিনায়ক বানিয়ে পরীক্ষা করছে বোর্ড।
ভারতীয় পেসার বুমরাহকে নিয়েও বিস্ফোরক মন্তব্য করেছেন চেতন। তিনি বলেন, চোট নিয়েই জোর করে খেলছিলেন বুমরাহ। ইনজেকশন নিয়ে খেলতে নামছিলেন। তাই তার চোট এখনও ঠিক হয়নি।
চেতনের দাবি, জাতীয় দল থেকে ছিটকে যাবেন মনে করে অনেক ক্রিকেটার চোট লুকিয়ে খেলছেন। কে ইনজেকশন নিচ্ছেন, তা প্রমাণ করা কঠিন।
ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই চেতনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। তবে তাদেরকে ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা জানান, শর্ত অনুসারে নির্বাচকরা সংবাদমাধ্যমের কাছে মুখ খুলতে পারেন না। যদি দেখা যায়—ভিডিও জাল নয়, তাহলে চেতন শর্মাকে নিয়ে বোর্ডকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live