বিপিএলের ফাইনালের মাঝে চমক দিয়ে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা করলো বিসিবি
ইংল্যান্ড সিরিজের জন্য প্রথম দুই ওয়ানডে দলের জন্য স্কোয়াডে রাখা হয়েছে ডানহাতি এই ব্যাটারকে। চোট কাটিয়ে এক সিরিজ পরই দলে ফিরেছেন তামিম ইকবাল। বাংলাদেশের ওয়ানডে অধিনায়কের সঙ্গী ৫০ ওভারে ক্রিকেটের দলে ফিরেছেন স্পিনার তাইজুল ইসলাম।
শান্ত-জাকির হাসানদের সঙ্গে সিলেটের তারুণ্য নির্ভর টপ অর্ডারে জায়গা পেয়েছিলেন হৃদয়। প্রথম ম্যাচে ব্যাটিং করতে না পারা এই ব্যাটার পরের তিন ম্যাচেই করেছেন হাফ সেঞ্চুরি। চোটের কারণে মাঝে অবশ্য বেশ কয়েকটি ম্যাচ খেলা হয়নি তার। পুরো বিপিএলে ১৩ ম্যাচে ৪০৩ রান করেছেন হৃদয়।
১৪০.১ স্ট্রাইক রেটে ব্যাটিং করা এই ব্যাটার হাফ সেঞ্চুরি পেয়েছেন পাঁচটি। বিপিএলের এবারের আসরে তার চেয়ে বেশি রান আছে কেবল শান্ত ও রনি তালুকদারের। হৃদয়ের জায়গা পাওয়ার সিরিজে জায়গা হারিয়েছেন ৫ ক্রিকেটার। ভারত সিরিজের দল থেকে বাদ পড়েছেন ইয়াসির আলী রাব্বি, এনামুল হক বিজয়, নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান ও শরিফুল ইসলাম।
তিন ম্যাচের ওয়ানডে ও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছে ইংল্যান্ড। ২০১৬ সালের পর এবারই প্রথম বাংলাদেশে আসছেন জস বাটলাররা। ১ মার্চ মিরপুরে হবে সিরিজের প্রথম ওয়ানডে।
একই মাঠে পরের ম্যাচটি হবে ৩ মার্চ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে ৬ মার্চ, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। একই ভেন্যুতে ৯ মার্চ হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। ১২ ও ১৪ মার্চ মিরপুরে হবে সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি।
বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড: তামিম ইকবাল, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদি হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম এবং তৌহিদ হৃদয়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live