৩০ বছরের বিশ্ব রেকর্ড ভাঙা ম্যাচে ১ রানে হেরে যা বললেন স্টোকস
নিউজিল্যান্ডের কাছে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্টোকস বলেন, 'এটা অসাধারণ এবং এটাই টেস্ট ক্রিকেট। এখানে আমরা যেমন আবেগী ছিলাম, আমি নিশ্চিত কিউইরাও তেমনটাই বোধ করেছে। এই ম্যাচের অংশ হতে পেরে ভালো লাগছে। প্রত্যেকেরই টাকা উসুল হয়েছে।'
ইংলিশ কি আপনাদের কাছে নিউজিল্যান্ডের বিপক্ষে জেতার সুবর্ণ সুযোগ ছিল কিন্তু শেষমেশ জয়ের দেখা পেল না ইংরেজ বাহিনী। ইংল্যান্ডের জয়ের জন্য শেষ উইকেটে প্রয়োজন ছিল ৭ রান, অন্যদিকে এক উইকেট তুলতে পারলে জয় নিশ্চিত হবে নিউজিল্যান্ডের।
জেমস অ্যান্ডারসন চার মেরে সেই সমীকরণ আরও সহজ করেন। ইংলিশদের জয়ের জন্য যখন ২ রান দরকার, তখন নেইল ওয়েগনারের লেগ স্ট্যাম্পের বাইরের বল ফ্লিক করতে গিয়ে উইকেটকিপার টম ব্লান্ডেলের হাতে ধরা পড়েন অ্যান্ডারসন। আর তাতে এক রানের নাটকীয় জয় পায় কেন উইলিয়ামসনের দল।
প্রথম ইনিংসে ফলোঅনে পড়েও শেষ পর্যন্ত হাসিমুখে মাঠ ছেড়েছে কিউইরা। টেস্ট ইতিহাসে চতুর্থবারের মতো ঘটলো এমন ঘটনা। আর দ্বিতীয় বারেরমতো কোনো দল টেস্ট ম্যাচে এক রানের ব্যবধানে জয় পেল। এর ঠিক ৩০ বছর আগে প্রথমবার এমন ঘটনার সাক্ষী হয়েছিল সাদা পোশাকের ক্রিকেট।
এর আগে মাত্র ১ রানে ম্যাচ জয়ের নজির ছিল কেবলমাত্র ওয়েস্ট ইন্ডিজের। তারা ১৯৯৩ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়াকে হারায় ১ রানে
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি?
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম জাপান ম্যাচ আজ কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ কখন, কোথায় দেখবেন লাইভ?
- আজ ব্রাজিল বনাম জাপান ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- সকালে আর্জেন্টিনা বনাম উরুগুয়ে ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়