আবারও কি বার্সায় ফিরবেন মেসি, গোপন তথ্য ফাঁস করলেন বার্সেলোনা সভাপতি
মেসির সঙ্গে লাপোর্তার সম্পর্ক খুব একটা ভাল নয়। দু’বছর আগে মেসির বার্সা ছাড়ার নেপথ্যে অন্যতম কারণ ছিলেন লাপোর্তা। তাঁর সঙ্গে মনোমালিন্যের কথা প্রকাশ্যে বলেছিলেন মেসি। সেই লাপোর্তা এখন মেসিকে ফেরাতে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। কয়েক দিন আগে ফিফার বর্ষসেরা ক্রিকেটারদের পুরস্কার প্রদানের অনুষ্ঠানে গিয়েছিলেন লাপোর্তা। সেখানে মেসির সঙ্গে তাঁর দেখা হয়। দু’জনে হাত মেলান। কিন্তু মেসি তাঁর সঙ্গে কোনও কথা বলেননি।
মেসির সঙ্গে কথা না হলেও তাঁর বাবার সঙ্গে আলোচনার কথা স্বীকার করে নিয়েছেন লাপোর্তা। সংবাদমাধ্যমে তিনি বলেছেন, ‘‘আমার সঙ্গে জর্জের দেখা হয়েছিল। মেসি বিশ্বকাপ জেতায় আমি ওঁকে শুভেচ্ছা জানিয়েছি। পরে ওঁর সঙ্গে আমার ফোনেও কথা হয়েছে। তবে এই বিষয়ে এখন বেশি কিছু বলব না।’’
লাপোর্তাকে প্রশ্ন করা হয়, মেসি কি বার্সেলোনায় ফেরার কথা ভাবছেন? জবাবে বার্সা সভাপতি বলেছেন, ‘‘মেসি এখন প্যারিস সঁ জরমঁর ফুটবলার। তাই ও বার্সেলানোয় ফিরতে চাই কি না সে বিষয়ে এখন কথা বলা ঠিক হবে না।’’ লাপোর্তা পরিষ্কার করে দিয়েছেন যে দু’বছর আগে মেসির ক্লাব ছাড়ার নেপথ্যে তিনি ছিলেন না। লাপোর্তা বলেছেন, ‘‘মেসির ক্লাব ছাড়া আমারও ভাল লাগেনি। কিন্তু সেই সময় কিছু করার ছিল না। সবার উপরে ক্লাব। ব্যক্তির থেকে ক্লাবকে বেশি গুরুত্ব দিয়েছিলাম। আমার কিছু করার ছিল না।’’
২০২১ সালে দু’বছরের চুক্তিতে পিএসজিতে যোগ দেন মেসি। সেই চুক্তি শেষ হওয়ার পথে। ক্লাবের সঙ্গে নতুন করে কোনও চুক্তি করেননি লিয়ো। ইতিমধ্যেই মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামি তাঁকে প্রস্তাব দিয়েছে। তার মধ্যেই এ বার উঠে এল বার্সেলোনার নাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা