মেসির বার্সেলোনায় ফিরবেন কিনা তা নিয়ে যা বললেন লাপোর্তা
২০২১ সালে, মেসি বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে যোগ দেন। সাতবারের ব্যালন ডি'অর জয়ী দুই বছরের চুক্তিতে ফরাসি ক্লাবে চলে গেছেন। ওই মৌসুমে প্যারিসের জায়ান্ট ক্লাব পিএসজির এই ফুটবলারকে ছাপিয়েছিলেন অন্যরা।
ব্যক্তিগত অর্জনে নিজেকে ছাড়িয়ে যাওয়া মেসির সঙ্গে চলতি মৌসুমেই শেষ হচ্ছে পিএসজির চুক্তি। তবে এখনও মেসির সঙ্গে চুক্তি নবায়ন করেনি ফরাসি ক্লাবটি। একাধিক সূত্র বলছে, আর্জেন্টিনার ৩৬ বছরের আক্ষেপ ঘুচানো বিশ্বকাপজয়ী তারকার সঙ্গে চুক্তি বাড়াতে আগ্রহী ফরাসি জায়ান্টরা।
অন্যদিকে গুঞ্জন রটেছিল, পুরনো ন্যু-ক্যাম্পেই ফিরতে পারেন ফুটবলের এই মহাতারকা। সম্প্রতি বার্সেলোনা সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার প্রাণভোমরার বাবা। আর বার্সার সভাপতি জুয়ান লাপোর্তাও তা স্বীকার করেছেন।
এদিকে মেসির বাবা হোর্হে মেসির সঙ্গে আরও বেশ কিছু বিষয়ে আলোচনা করেছেন বার্সা সভাপতি। এর মধ্যে একটি সম্ভাব্য ট্রিবিউট ম্যাচ নিয়েও নাকি তাদের মধ্যে আলোচনা হয়েছে। লাপোর্তার সঙ্গে আগামী দলবদলে আর্জেন্টাইন ফরোয়ার্ডের বার্সায় ফেরা-না ফেরা নিয়ে কোনো আলোকপাত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। তবে গ্রীষ্মকালীন দলবদলে চেনা ডেরাতে লে আলবিসেলেস্তেদের মহাতারকার ফেরার সম্ভাবনার কথা জানিয়েছেন কাতালান ক্লাবটির সভাপতি।
লাপোর্তো জানিয়েছেন, হোর্হে মেসির সঙ্গে আমি দেখা করেছি। মেসি এখন পিএসজিতে আছেন; তিনি (মেসি) ফিরতে পারবেন কি না, তা নিয়ে কথা বলতে চাই না। তবে সম্ভাবনা থাকছে।
আর্জেন্টাইন তারকার বার্সা ছাড়ার বিষয়ে তার (লাপোর্তো) দাবি, মেসি ও ক্লাবের মধ্যে ক্লাবকেই বেছে নিয়েছি আমি।
তিনি জানান, তখন ক্লাবের জন্যই আমাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল, এর জন্য আমি এখনও দুঃখবোধ করি।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live