‘বিরাটকে গ্রেফতার করবেন না’, গুজরাত পুলিশকে অনুরোধ করলো দিল্লি পুলিশ
গুজরাতে টেস্ট খেলতে গিয়ে কী অপরাধ করেছেন কোহলি? নাকি আগে কোনও অপরাধ করেছিলেন তিনি? তাঁকে কেন গ্রেফতার করবে সেখানকার পুলিশ? দিল্লি পুলিশের অনুরোধ নানা প্রশ্ন, আশঙ্কার জন্ম দিয়েছিল ক্রিকেটপ্রেমীদের মনে। সমাজমাধ্যমে দিল্লি পুলিশের তরফে লেখা হয়, ‘‘প্রিয় গুজরাত পুলিশ, বিদেশি অতিথিদের এ ভাবে মারার জন্য আমাদের দিল্লির ছেলে বিরাট কোহলির বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন না।’’
আসলে মজা করে দিল্লি পুলিশের তরফে এমন বার্তা সমাজমাধ্যমে ভাসিয়ে দেওয়া হয়েছিল গুজরাত পুলিশের উদ্দেশ্যে। দীর্ঘ দিন পর টেস্ট ক্রিকেটে রানে ফিরলেন কোহলি। আমদাবাদের ২২ গজে চেনা মেজাজে দেখা গিয়েছে ভারতের প্রাক্তন অধিনায়ককে। শনিবার ১৪ মাস পর টেস্টে অর্ধশতরান পূর্ণ করার পর রবিবার ৪০ মাস পর টেস্ট শতরানও এসেছে কোহলির ব্যাট থেকে।
আর ১৪ রান করতে পারলে অষ্টম দ্বিশতরান করে ফেলতেন। সেই সুযোগ নষ্ট হলেও সারা দিন অস্ট্রেলীয় বোলারদের যথেচ্ছ শাসন করেছেন কোহলি। খেলেছেন নিখুঁত ইনিংস। তাঁকে আউট করার মতো কোনও সুযোগই তৈরি করতে পারেননি স্টিভ স্মিথরা। যদিও দিনের শেষ দিকে ধৈর্য হারিয়ে আউট হয়েছেন তিনি।
ভারতীয় সমাজে অতিথিদের বিশেষ মর্যাদা দেওয়া হয়। তাঁদের খাতির, যত্নে খামতি রাখা হয় না। অতিথিদের ঈশ্বর জ্ঞানে সেবা করার কথাও বলা হয় ভারতীয় সংস্কৃতিতে। সেই হিসাবে অস্ট্রেলিয়ার ক্রিকেট দলও ভারতের অতিথি। অথচ, কোহলি ব্যাট হাতে তাঁদের একটুও রেয়াত করেননি। তাঁর এই অপরাধ না নেওয়ার জন্য মজা করে গুজরাত পুলিশকে অনুরোধ করেন দিল্লি পুলিশ।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live