ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য নতুন অধিনায়কের নাম ঘোষণা করলো অস্ট্রেলিয়া
সদ্য শেষ হওয়া বোর্ডার-গাভাস্কার সিরিজের দুই ম্যাচের পরই অস্ট্রেলিয়ায় ফিরেছিলেন কামিন্স। অসুস্থ মায়ের পাশে থাকতেই নিজ দেশে উড়ে গিয়েছিলেন তিনি। আর তাই তার পরিবর্তে অবশিষ্ট দুই ম্যাচে অধিনায়কত্ব করেন স্মিথ। এবার ওয়ানডে সিরিজও নেতৃত্ব দেবেন তিনি।
এই ব্যাপারে অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড বলেন, ‘প্যাট কামিন্স ফিরে আসবে না। বাড়িতে যা হয়েছে সেটা সামাল দিচ্ছে সে। আমাদের সহানুভূতি আছে তার জন্য এই কঠিন সময়ে।’
গত বছর অ্যারন ফিঞ্চের অবসর নিলে অজিদের ওয়ানডে দলের অধিনায়কত্ব পান কামিন্স। এরপর মাত্র ২ ম্যাচে অজিদের নেতা হিসাবে খেলেছেন তিনি।শুক্রবার মুম্বাইয়ে শুরু হবে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার ওয়ানডে সিরিজ। অজিদের জন্য এই সিরিজ গুরুত্বপূর্ণ। কারণ বছরের শেষ ভাগে এই ভারতেই বসবে ৫০ ওভারি বিশ্বকাপ।
ম্যাকডোনাল্ড নিশ্চিত করেছেন ডেভিড ওয়ার্নার শেষ দুই টেস্ট মিস করলেও ফিরবেন ওয়ানডে সিরিজে। কামিন্সের বদলি নেওয়া হয়নি ১৫ সদস্যের স্কোয়াডে। জাই রিচার্ডসনের জায়গায় দলে আসেন নাথান এলিস। অ্যাচিলিস ইনজুরির জেরে দলে নেই জশ হ্যাজেলউড।
অস্ট্রেলিয়ার স্কোয়াড-
স্টিভ স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, ক্যামেরুন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেইন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচের সময়সূচি ও হেড টু হেড রেকর্ড
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচসহ আশিয়ান কাপ লাইভ দেখবেন যেভাবে
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ঢাকা থেকে সারাদেশে নতুন বাসভাড়া, কোন রুটে কত টাকা