ব্রেকিং নিউজ: মসজিদে নববীতে মুষলধারে প্রশান্তির বৃষ্টি
বৃষ্টির সময় মসজিদে নববী প্রশাসনের পক্ষ থেকে জরুরি পরিস্থিতির কারণে উঠানে বসানো বিশাল ছাতাগুলো খুলে দেওয়া হয়। খোলা জায়গা থেকে কার্পেট সরিয়ে দেওয়া হয়। এবং পরিচ্ছন্নতা কর্মীদের কার্যক্রম বাড়িয়ে দেওয়া হয়।
পরিচ্ছন্নতা কর্মীরা মসজিদে নববির আঙিনা, ছাদসহ বিভিন্ন স্থানে জমে থাকা পানি পরিষ্কার করেন।
এর আগে গত সোমবার (১০ এপ্রিল) সৌদি আরবের মক্কা নগরীতে মুষলধারে বৃষ্টি ঝরে। এসময় পবিত্র রমজান মাসে উমরাহ করতে আসা উমরাহকারীরা প্রশান্তির বৃষ্টিতে ভিজেছেন। কাবা চত্বরে বৃষ্টি এবং সেই বৃষ্টিতে মানুষের ভেজার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওটি প্রকাশ করা হয়েছে মক্কা আঞ্চলিক অফিসের টুইট অ্যাকাউন্ট থেকে। এতে দেখা যায়, বৃষ্টির মধ্যেও ওমরাহ পালন করতে আসা অনেকে তাওয়াফ করে যাচ্ছেন। এছাড়া কেউ কেউ সুন্দর এ মুহূর্তটিকে বেঁছে নিয়েছেন নামাজ ও দোয়ার জন্য।
রমজান মাসে যেহেতু ওমরাহকারীর সংখ্যা সাধারণ সময়ের চেয়ে একটু বেশি থাকে। ফলে এ সময় এমন আবহাওয়া বিরূপ প্রভাব ফেলতে পারে। তাই বৃষ্টি নামার পর কাবার দায়িত্বে থাকা কর্তৃপক্ষ দ্রুত কাজ শুরু করে। ওমরাহকারীদের ওমরাহ পালনে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেটি নিশ্চিত করার চেষ্টা করেন তারা।
সূত্র : আল আরাবিয়া
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন