ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে? আলোচনায় যে ৫ নাম
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির বয়স এখন ৮৬ বছর। তার পরবর্তী স্থলাভিষিক্ত কে হতে যাচ্ছেন— তা নিয়ে বৈশ্বিক রাজনৈতিক অঙ্গনে জল্পনা-কল্পনা তুঙ্গে। খামেনির সম্ভাব্য উত্তরসূরি হিসেবে এখন পর্যন্ত ৫ জন প্রভাবশালী ব্যক্তির নাম আলোচনায় এসেছে। যার মধ্যে সবচেয়ে জোরালোভাবে আলোচিত হচ্ছে দুই ভিন্ন মেরুর দুই ব্যক্তিত্বের নাম।
নেপথ্যের শক্তিশালী নাম: মোজতবা খামেনি
৫৬ বছর বয়সী মোজতবা খামেনি বর্তমান নেতার দ্বিতীয় পুত্র। প্রকাশ্যে খুব একটা দেখা না গেলেও ইরানের শাসনতন্ত্রের গভীরে তার পদচারণা বেশ দৃঢ়। বিশেষ করে দেশটির প্রভাবশালী সামরিক শাখা ‘ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস’ (আইআরজিসি) এবং স্বেচ্ছাসেবী ‘বাসিজ’ বাহিনীর ওপর তার বিশেষ প্রভাব রয়েছে।
তবে মোজতবার পথে বড় কিছু অন্তরায় রয়েছে। ইরানের প্রচলিত শিয়া শাসনব্যবস্থায় সাধারণত বংশপরম্পরায় ক্ষমতা হস্তান্তরের রীতির কদর নেই। এছাড়া উচ্চতর ইসলামি পাণ্ডিত্যের অভাব এবং রাষ্ট্রীয় কোনো প্রশাসনিক পদে আসীন না থাকা তার জন্য প্রতিকূল হতে পারে।
প্রাতিষ্ঠানিক ও তাত্ত্বিক শক্তি: আলীরেজা আরাফি
তালিকার অপর আলোচিত নাম ৬৭ বছর বয়সী আলীরেজা আরাফি। যদিও সাধারণ মানুষের কাছে তিনি খুব একটা পরিচিত নন, তবে খামেনির অত্যন্ত বিশ্বস্ত হিসেবে তার পরিচিতি রয়েছে। তিনি একাধারে একজন প্রথিতযশা ইসলামি পণ্ডিত এবং ইরানের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার প্রধান নিয়ন্ত্রক।
আরাফি বর্তমানে ইরানের অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘গার্ডিয়ান কাউন্সিল’ এবং ‘আলেমদের পরিষদ’-এর উপ-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। আইন যাচাই এবং নির্বাচনে প্রার্থী বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজগুলো এই কাউন্সিলের মাধ্যমেই সম্পন্ন হয়। তবে রাজনৈতিক হেভিওয়েট হিসেবে তার অনুপস্থিতি এবং সামরিক বাহিনীর সাথে ঘনিষ্ঠতার অভাব তার নেতৃত্বের পথে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।
পালাবদলের অপেক্ষায় ইরান
ইরানের সর্বোচ্চ নেতার পদটি দেশটির ধর্মীয় ও রাজনৈতিক কাঠামোর সর্বোচ্চ শিখর। ফলে ৫ জনের এই তালিকার মধ্য থেকেই কেউ পরবর্তী নেতা হবেন নাকি নতুন কোনো চমক আসবে, সেদিকেই নজর বিশ্ববাসীদের। খামেনির উত্তরসূরি নির্বাচন করার প্রক্রিয়াটি যেমন জটিল, তেমনি এর ফলাফল মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তানভির ইসলাম/
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- একই পথে দুই ফান্ড, শেয়ারবাজারে আসছে বড় পরিবর্তন
- বীমার সাত কোম্পানির গ্রাহকদের জন্য বড় খবর
- সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত, জেনে নিন পুরো নিয়ম
- আইপিও ছাড়াই শেয়ারবাজারে আসার সুযোগ, বিএসইসির নতুন খসড়া
- হঠাৎ কমল এলপিজি গ্যাসের দাম, নতুন দর জানুন
- ২ সেপ্টেম্বর আজকেরস্বর্ণ ও রুপার নতুন দর জেনে নিন
- ৮০০ কোটি টাকা সংগ্রহ করল যমুনা ব্যাংক, বন্ডে কারা কত বিনিয়োগ করল
- অবশেষে জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপনের তারিখ
- ভারত-বাংলাদেশের সঙ্গে গোপন সমঝোতা? যা বললেন শেখ হাসিনা
- মমতার আত্মীয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে তদন্ত, জানা গেল যেসব তথ্য
- আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা
- কমেছে আদানির বিদ্যুৎ সরবরাহ, কারণ জানাল আদানি পাওয়ার
- নেপাল থেকে বিদ্যুৎ পাচ্ছে না বাংলাদেশ, বিকল্পের খোঁজে কাঠমান্ডু
- কলকাতায় কড়াকড়ি, বাংলাদেশি ভ্রমণকারীদের জরুরি পরামর্শ