ব্রেকিং নিউজ: মালয়েশিয়ায় ২২৬ বাংলাদেশি ও নেপালি শ্রমিক উদ্ধার
উদ্ধার ২২৬ জনের মধ্যে বাংলাদেশি কতজন তা উল্লেখ করা হয়নি। তবে ধারণা করা হচ্ছে দেড়শোর বেশি বাংলাদেশি রয়েছেন। উদ্ধার শ্রমিকদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে।
উদ্ধারের পর দেশটির মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমার বলেছেন, তিনটি পরিচ্ছন্নতাকারী প্রতিষ্ঠান ও একটি উৎপাদনকারী কোম্পানির জন্য এসব শ্রমিককে মালয়েশিয়ায় আনা হয়। তাদের ৪০ দিন ধরে ট্রানজিট হোমে অস্থায়ীভাবে রাখা হয়েছে। শ্রমিকদের কেউ কেউ এখনও প্রতিশ্রুত কাজ খুঁজে পাননি।
তিনি বলেন, ট্রানজিট হোমে নোংরা পরিবেশে শ্রমিকদের রাখা হয়েছিল যা খুবই হতাশাজনক। তাদের নিরাপত্তা নিশ্চিতে সুবিধাজনক স্থানে রাখা হয়েছে। তাদের জন্য নতুন নিয়োগকর্তা খুঁজে বের করা হবে।
ভি শিবকুমার আরও বলেন, বিদেশি শ্রমিকদের দেশে আনার আগে কোম্পানিগুলোকে অবশ্যই তাদের চাকরির সুযোগ নিশ্চিত করতে হবে। জড়িত চার কোম্পানির বিরুদ্ধে চারটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের মিনিস্টার (লেবার) নাজমুছ সাদাত সেলিম বলেন, উদ্ধার বাংলাদেশি শ্রমিকদের বাসস্থান ও চাকরি নিশ্চিত করা হবে। তাদের দেখভাল করছে দেশটির মানবসম্পদ মন্ত্রণালয়। হাইকমিশনও কর্মীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন