বাবা-মায়ের সঙ্গে ঈদ করবেন সাকিব
বিসিবির প্রটোকল ম্যানেজার ওয়াসিম খান আজ বিকেলে জাগো নিউজকে জানালেন, সৌম্য আর তাসকিন আজ সকালেই দেশে ফিরে এসেছেন।
তাহলে সাকিব এখন কোথায়? তিনি কি ওমরাহ করতে গেছেন? ওয়াসিম খান জানালেন, সাকিব তার সাথে আজ দুবাই থেকে কথা বলেছেন। আজকালের ভেতর ওমরাহ করতে যাবেন সাকিব।
আগে শোনা গিয়েছিল, ওমরাহ শেষে দেশে না এসে যুক্তরাষ্ট্র চলে যাবেন এবং সেখানেই স্ত্রী ও সন্তানদের সাথে ঈদ করবেন।তারপর আয়ারল্যান্ডের সাথে ওয়ানডে সিরিজের আগে সোজা চেমসফোর্ডে জাতীয় দলের সাথে মিলিত হবেন।
কিন্তু সাকিব সে সিদ্ধান্ত বদলে ফেলেছেন। এখন আর ওমরাহ শেষে যুক্তরাষ্ট্রে যাবেন না। দেশে ফিরে আসবেন এবং মাগুড়ায় বাবা মায়ের সাথে ঈদ করবেন।
তবে ঈদের আগে কবে দেশে ফিরবেন চ্যাম্পিয়ন অলরাউন্ডার, তা জানাতে পারেননি ওয়াসিম খান। তার ভাষায়, সাকিব ফেরার দিনক্ষণ জানাননি। তবে দুই-একদিনের মধ্যেই জানা যাবে, কবে ওমরাহ শেষে দেশে ফিরে আসবেন সাকিব। তবে যেদিনই আসুন না কেন, তিনি ওমরাহ শেষে ঢাকায় পা রেখে চলে যাবেন নিজ শহর মাগুরায়।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live