দুই তারকা ক্রিকেটার ছাড়াই শ্রীলঙ্কা সফরের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করলো বিসিবি
আগামী ২৯ এপ্রিল প্রথম ওয়ানডে দিয়ে সিরিজ শুরু হবে। এর আগে শ্রীলঙ্কার উদ্দেশে ২৫ এপ্রিল দেশ ছাড়বে বাংলাদেশ দল। সিরিজের বাকি দুটি ওয়ানডে হবে ২ ও ৪ মে। টি-টোয়েন্টি হবে ৯, ১১ ও ১২ মে। এর মধ্যে ওয়ানডে সিরিজটি আইসিসি উইমেনস চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।
লঙ্কা সফরের জন্য দলে সালমা-রুমানার পাশাপাশি মারুফা আক্তার ও শারমিন আক্তারকেও রাখা হয়নি। এ বিষয়ে নির্বাচক মঞ্জুরুল ইসলাম বলেছেন, ‘কন্ডিশন বিবেচনায় রেখে দল গঠন করা হয়েছে। এছাড়া কিছু সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেয়া হয়েছে।’
দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন সুলতানা খাতুন। তার সঙ্গে রয়েছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দলের খেলোয়াড় স্বর্ণা আক্তার ও অধিনায়ক দিশা বিশ্বাস।
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের স্কোয়াড
নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), ফারজানা হক পিংকি, শামীমা সুলতানা, ফাহিমা খাতুন, মুর্শিদা খাতুন, জাহানারা আলম, সানজিদা আক্তার মেঘলা, সোবহানা মোস্তারি, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, দিশা বিশ্বাস, রাবেয়া ও সুলতানা খাতুন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন