তারকা পেসারকে হারালো দিল্লি
বেশ কিছুদিন ধরেই পিঠের চোটে ভুগছেন নাগরকোটি। তবুও তাকে নিয়ে আশায় ছিল ডেভিড ওয়ার্নারের দল। দিল্লি এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেললেও মাঠে নামতে পারেননি ২৩ বছর বয়সি এই পেসার। তার পরিবর্তে একজন ব্যাটারকে দলে নিতে পারে তারা।
যেখানে দিল্লির পছন্দ প্রিয়াম গার্গ ও অভিমন্যু ইশ্বরন। ইতোমধ্যে তাদেরকে দিল্লির ক্যাম্পে ডাকা হয়েছে। নাগরকোটির ছিটকে যাওয়ার খবর আনুষ্ঠানিক করার পর তাদের দুজনের মধ্যে থেকে একজনকে বিকল্প ক্রিকেটার হিসেবে ঘোষণা করা হবে বলে জানায় পিটিআই।
২০২০ সালে আইপিএলে অভিষেক হলেও চোটের কারণে খুব বেশি ম্যাচ খেলতে পারেননি নাগরকোটি। এখন পর্যন্ত ১২ ম্যাচ খেলা এই পেসার নিয়েছেন মোটে ৫ উইকেট। তারপরও ২০২২ সালে ১ কোটি ১০ লাখ রুপিতে তাকে দলে নেয় দিল্লি। যদিও আস্থার প্রতিদান দিতে পারেননি এখনও।
এদিকে দিল্লি বোলিং বিভাগে পেসারের কমতি নেই। দেশি ক্রিকেটার হিসেবে দলটির পেস ইউনিটে রয়েছেন খলিল আহমেদ, চেতন সাকারিয়া, মুকেশ কুমার ও ইশান্ত শর্মা। বিদেশি হিসেবে রয়েছেন সাউথ আফ্রিকার অ্যানরিখ নরকিয়া, লুঙ্গি এনগিদি এবং বাংলাদেশের মুস্তাফিজুর রহমান।
যদিও কেউই নিজের ছাপ রাখতে পারছেন না। অক্ষর প্যাটেল-কুলদীপ যাদবের মতো স্পিনাররাও সেভাবে জ্বলে উঠতে পারছেন না। যে কারণে ভুগছে দিল্লি। এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেললেও জয়ের দেখা পায়নি তারা। একমাত্র দল হিসেবে এখনও জয় না পাওয়া দিল্লি রয়েছে পয়েন্ট টেবিলের ১০ নম্বরে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live