সর্বকালের সেরা ক্রিকেটারের নাম জানালেন কোহলি
আইপিএলের ১৬ বছরের ইতিহাসে অনেক কিংবদন্তিই খেলেছেন। সেখান থেকে একটা নাম বাছাই করা যে কারও জন্যই কঠিন। কোহলিও একটা নাম নিতে পারলেন না। সর্বকালের সেরার প্রশ্নে কোহলি বেছে নিয়েছেন তাঁর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থ এবি ডি ভিলিয়ার্স ও মুম্বাই ইন্ডিয়ানসে খেলা পেসার লাসিথ মালিঙ্গাকে।
ডি ভিলিয়ার্সের সঙ্গে কোহলি আইপিএলে খেলেছেন অনেক দিন। আইপিএলে দুজন যতটা সতীর্থ, বন্ধু হয়ে উঠেছেন তার চেয়ে বেশি। তবে এই ক্রিকেটারকে সেরা হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে বোধ হয় বন্ধুত্ব নয়, কোহলি আইপিএলে প্রোটিয়া তারকার রেকর্ডগুলোও বিবেচনায় এনেছেন।
আইপিএলে ডি ভিলিয়ার্স খেলেছেন ১৭০ ইনিংস, রান ৫১৬২। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ডি ভিলিয়ার্সের অবস্থান ষষ্ঠ। শীর্ষ ১০ ব্যাটসম্যানের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট এই প্রোটিয়ারই—১৫১.৬৮। জানিয়ে রাখা ভালো, আইপিএলে ডি ভিলিয়ার্সের স্ট্রাইক রেট ক্রিস গেইলের (১৪৮.৯৬) চেয়ে বেশি।
কোহলি আর যে ক্রিকেটারের নাম বলেছেন, সেই মালিঙ্গা তো ডি ভিলিয়ার্স যেটা পারেননি, সেটাই করে দেখিয়েছেন। মুম্বাইয়ের হয়ে জিতেছেন চারটি শিরোপা, তাও কয়েকবার। আইপিএলে ১২২ ম্যাচে মালিঙ্গার উইকেট ১৭০টি। পাওয়ার প্লে, ডেথ ওভারে নিয়মিত বোলিং করার পরও এই লঙ্কানের ইকোনমি ৭.১৪।
জিও সিনেমার সঙ্গে প্রশ্নোত্তর পর্বে কোহলিকে আরও অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে। রশিদ খান ও সুনীল নারাইনের মধ্যে যেকোনো একজনকে বেছে নেওয়াটাই বোধ হয় কোহলির জন্য সবচেয়ে কঠিন ছিল।
৪২ থেকে ৫০–এ যেতে ১০ বল লাগিয়েই কি বেঙ্গালুরুকে হারিয়েছেন কোহলিআইপিএলে নারাইন খেলছেন এক যুগ ধরে। ১৫২ ইনিংসে উইকেট নিয়েছেন ১৫৮টি। ইকোনমি ৬.৬৮। আর রশিদের উইকেট ১২৩টি। ৯৭ ইনিংসে বল করা এই আফগান স্পিনারের ইকোনমি ৬.৪৭।
আইপিএলের সেরা স্পিনারের প্রশ্নে কোহলির উত্তর গেছে রশিদের পক্ষে। কোহলির চোখে আইপিএলে সবচেয়ে কম স্বীকৃতি পাওয়া ক্রিকেটার অম্বাতি রাইডু। সেরা অলরাউন্ডার শেন ওয়াটসন।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live