অবিশ্বাস্য: অশ্বিনকে যে কারণে ‘ঘুষ’ দিলেন চাহাল
প্রায় ৪৪ হাজার লাইক পড়েছে তাতে, কমেন্টও এসেছে অনেক। তবে চাহাল ঠিক সেটি নিতে পারছেন না। তাঁর এমন ছবিতে এতটাই ‘বিব্রত’ বোধ করছেন, টুইটটা মুছে ফেলতে অশ্বিনকে ‘ঘুষ’ও সেধেছেন ভারত ও রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার! রাজস্থান সতীর্থ অশ্বিনকে উদ্দেশ করে চাহাল ফিরতি টুইট করেছেন, ‘ভাই, ডিলিট করে দাও না!’
সঙ্গে একটা স্ক্রিনশটও শেয়ার করেছেন চাহাল। সেটিতে দেখা যায়, ডিজিটাল মানি ট্রান্সফারে অশ্বিনের অ্যাকাউন্টে ১০ হাজার রুপি পাঠিয়েছেন চাহাল। উদ্দেশ্য, সে টুইটটি ডিলিট করানো। সেটির রেফারেন্সে আবার জুড়ে দিয়েছেন, ‘ভালোবাসি ভাই, টুইটটা ডিলিট করো।’
আবার ক্যাপশনেও লিখেছেন, ‘লাগলে আরও ১০০-২০০ রুপি নাও, কিন্তু ডিলিট করো।’ অশ্বিন অবশ্য চাহালের এত ‘অনুরোধ’ এখন পর্যন্ত রাখেননি। সে টুইট আছে যথাস্থানেই।
এমনিতে রাজস্থানে সময়টা দারুণ কাটছে অশ্বিন-চাহালদের। আইপিএলে ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে দলটি। অশ্বিন-চাহালের সঙ্গে অ্যাডাম জাম্পার স্পিন-ত্রয়ী হচ্ছে দারুণ কার্যকর।
অশ্বিনকে ‘ঘুষ’দেওয়ার রেশ কাটতে না কাটতেই চাহাল অবশ্য আবার আলোচনায় আছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। এবার সেটির পেছনে আছে রাজস্থান রয়্যালসের পোস্ট করা একটি ভিডিও।
তাতে দেখা যায়, রাজস্থানের ইংলিশ উইকেটকিপার-ব্যাটসম্যান জস বাটলারকে ‘প্রেমের প্রস্তাব’ দিচ্ছেন চাহাল। একটি অনুষ্ঠানে মেয়েকে কোলে নিয়ে দাঁড়িয়ে থাকা বাটলারের সামনে গিয়ে চাহাল তাতে বলছেন, ‘জস ভাই, তুমি আমার এক জীবনের ভালোবাসা। গত বছর যখন প্রথম দেখা হলো, তখন থেকেই বুকের মধ্যে…। প্রতি রাতে আমি তোমাকে দেখি। অনুভব করি।’
এরপরই হাঁটু গেড়ে বসে বাটলারের উদ্দেশে চাহাল বলছেন, ‘আমার সঙ্গে ডেটে যাবে প্লিজ?’ বাটলার হাসতে হাসতে তাতে রাজিই হয়েছেন।
বাটলারকে রাজি করাতে পারলেও চাহাল এখন পর্যন্ত অশ্বিনকে অবশ্য রাজি করাতে পারেননি। সে জন্য আরও কত টাকা তাঁকে খরচ করতে হয়, প্রশ্ন সেটিই!
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live