আবারও শক্তিশালী ভূমিকম্পের আাঘাত
ইন্দোনেশিয়ায় আঘাত হেনেছে ৭ দশমিক ৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। মঙ্গলবার (২৫ এপ্রিল) মাঝরাতে দেশটির ভূমিকম্পপ্রবণ সুমাত্রা দ্বীপ শক্তিশালী কম্পনে কেঁপে ওঠে।
ভূমিকম্পের পরপরই সেখানে সুনামি সতর্কতা জারি করা হয় এবং উপকূলের আশপাশ থেকে সবাইকে সরে যাওয়ার নির্দেশনা দেওয়া হয়। তবে কম্পনের প্রায় দুই ঘণ্টা পর এ সতর্কতা তুলে নেওয়া হয় বলে জানিয়েছে ইন্দোনেশিয়ার ভূপদার্থবিদ্যা এজেন্সি (বিএমকেজি)।
ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি জানিয়েছেন, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সুমাত্রা দ্বীপের পূর্ব উপকূল। এখন সেখান থেকে তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করছেন।
সুমাত্রার রাজধানী পাদাংয়ের মানুষ ভূমিকম্পের সময় প্রচণ্ড ঝাঁকুনি অনুভব করেন। সুনামির ভয়ে তখন অনেকেই উপকূল থেকে সরে যান।
দুর্যোগ প্রশমন সংস্থার মুখপাত্র আব্দুল মুহারি আরো জানিয়েছেন, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। মানুষ ভয়ে বাড়িঘর ছেড়ে বের হয়ে গেলেও এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তবে আতঙ্কিত সাধারণ মানুষকে সমুদ্র থেকে দূরে সরিয়ে নেওয়া হচ্ছে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অ্যাটলেটিকো বনাম রিয়াল: কিছুক্ষণ পর ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
- অ্যাটলেটিকো-রিয়াল ম্যাচ চলছে: লাল কার্ড ও গোল দেখুন Live
- চলছে অ্যাটলেটিকো বনাম রিয়াল ম্যাচ: সরাসরি দেখুন Live
- ডিএসইতে স্বস্তি, কোন খাতে কত রিটার্ন মিলল?
- নতুন পে স্কেলে বকেয়া পাবেন যেভাবে, কার্যকর ১ জুলাই
- আসিয়ান কাপে বাংলাদেশের ম্যাচ কবে, কোথায় ও কার বিপক্ষে
- শেয়ারবাজারে বিনিয়োগ শেখাতে বিএসইসির বড় পরিকল্পনা
- নতুন পে স্কেলে আপনার বেতন কত, জানুন হিসাবের নিয়ম
- শেয়ারবাজারে এখন বিনিয়োগের সময়? সুযোগ-ঝুঁকির হিসাব
- শেয়ারবাজারের এই কোম্পানির নাম বদলে গেল
- শেয়ার কিনবেন? আগে এই ৭ ভুল থেকে দূরে থাকুন
- ২০২৬ সালে ২০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন
- বাংলাদেশ থেকে ইতালি যাওয়ার সুযোগ, আবেদন করবেন যেভাবে
- একাদশ শ্রেণির মাইগ্রেশন ফল প্রকাশ, দেখবেন যেভাবে
- পে স্কেল: নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি, কে কত পাবেন