শেষ হলো নিউজিল্যান্ড বনাম পাকিস্তানের মধ্যকার ম্যাচ, দেখেনিন ফলাফল
সোমবার চ্যাপম্যান দুরন্ত ছন্দে ছিলেন। তিনি টি-টোয়েন্টি ক্রিকেটের সেরা বোলারদের একেবারে কাঁদিয়ে ছেড়েছেন। শাহিন শাহ আফ্রিদি, শাদাব খান, হ্যারিস রউফদের পিটিয়ে মাত্র ৫৭ বলে অপরাজিত ১০৪ রান করে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন চ্যাপম্যান। ১৯৪ রান তাড়া করতে নেমে ৪ বল বাকি থাকতে ৬ উইকেটে ম্যাচ জিতে যায় নিউজিল্যান্ড। প্রসঙ্গত, টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিরুদ্ধে রান তাড়া করা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর এটি।
নিউজিল্যান্ড পরপর দু'টি টি-টোয়েন্টি ম্যাচ হেরে সিরিজে ০-২ পিছিয়ে ছিল। সেখান থেকে তারা প্রত্যাবর্তন করে সিরিজ ড্র করে ফেলে।
টস হেরে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। ফের ব্যর্থ হন পাক অধিনায়ক বাবর আজম। ওপেন করতে নেমে ১৮ বলে মাত্র ১৯ রান করেই সাজঘরে ফেরেন তিনি। ব্লেয়ার টিকনারের বলে উইল ইয়াং ক্যাচ ধরেন। শুরুতেই বাবরের উইকেট হারালেও, হাল ধরে রেখেছিলেন আর এক ওপেনার মহম্মদ রিজওয়ান। তিন ৬২ বলে অপরাজিত ৯৮ করে পাকিস্তানের স্কোর দু'শোর কাছাকাছি নিয়ে যান। তাঁকে প্রথমে সাহায্য় করেন ইফতিকার আহমেদ এবং পরে ইমাদ ওয়াসিম। ২২ বলে ৩৬ করেন ইফতিকার। ১৪ বলে অপরাজিত ৩১ করেন ইমাদ। পাকিস্তান নির্দিষ্ট ২০ ওভারে ৫ উইকেটে ১৯৩ রান করে। নিউজিল্যান্ডের ব্লেয়ার টিকনার ৩ উইকেট নেন। আর ১ উইকেট নেন ইশ সোধি।
জবাবে রান তাড়া করতে নেমে শুরুটা একেবারে ভালো করেনি নিউজিল্যান্ড। মাত্র ২৬ রানে ৩ উইকেট নিউজিল্যান্ড হারিয়ে বসেছিল। ব্যাটিং অর্ডারের প্রথম চার ব্যাটারই চূড়ান্ত হতাশ করেন। টম লাথামকে (০) তো প্রথম বলেই সাজঘরে ফেরান শাহিন আফ্রিদি। এর পর চাদ বোয়েস (১৯), উইল ইয়ং (৪), ড্যারিল মিচেল (১৫) দ্রুত সাজঘরে ফেরেন। তবে দলের হাল শক্ত হাতে ধরে রাখেন চ্যাপম্যান। তাঁকে যোগ্য সঙ্গত করেন জেমস নিশাম। পঞ্চম উইকেটে অপরাজিত ১২১ রান করেন তাঁরা। চ্যাপম্যানের সেঞ্চুরির পাশাপাশি ২৫ বলে অপরাজিত ৪৫ রানের নির্ভরযোগ্য ইনিংস খেলে দলের জয়ের পথ সুগম করেন নিশামও। ১৯.২ ওভারে ৪ উইকেটে ১৯৪ রান করে ফেলে নিউজিল্যান্ড।
পাকিস্তানের শাহিন আফ্রিদি এবং ইমাদ ওয়াসিম ২টি করে উইকেট নিয়েছেন। এ দিকে অনভিজ্ঞ ভাঙাচোরা কিউয়ি ব্রিগেডের কাছে শেষ টি-টোয়েন্টি হেরে, পাকিস্তান সিরিজ ড্র করার পাশাপাশি লজ্জায় মুখ পোড়াল।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- হারানো যৌবন ফিরে পাওয়ার ৩টি প্রাকৃতিক উপায়
- শেষ হলো বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ, জানুন ফলাফল
- ২৭ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা: আসছে ইপিএস ও লভ্যাংশ
- আজকের স্বর্ণের দাম: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- আজকের স্বর্ণের দাম: (বুধবার, ২২ এপ্রিল ২০২৬)
- টানা ৩০ দিন খালি পেটে কিসমিস ভেজানো পানি: শরীরে যা ঘটবে অবাক হবেন!
- স্ত্রীর ৩ জায়গায় চুমু দিলে ধন সম্পদ বাড়ে
- সুখবর: সরকারি চাকুরেদের নতুন পে স্কেল নিয়ে বড় আপডেট
- আজ রিয়াল মাদ্রিদ বনাম আলাভেস ম্যাচ: সম্ভাব্য একাদশ ও ম্যাচ প্রেডিকশন
- আবারও বাংলাদেশে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল কোথায়?
- বাড়লো আজকের সৌদি রিয়াল রেট (২১এপ্রিল ২০২৬)
- আজকের নামাজের সময়সূচি: (মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬)
- ২০২৬-এ ১৫-২০ হাজারে সেরা ৫ গেমিং ফোন: অফিসিয়াল দাম
- রাতে চেলসি বনাম ব্রাইটন ম্যাচ: ম্যাচ প্রিভিউ, সম্ভাব্য একাদশ ও প্রেডিকশন
- হারানো যৌবন ফিরে পাওয়ার উপায় কি