শ্রীলঙ্কাকে পাল্টা জবাব দিচ্ছে আয়ারল্যান্ড
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নামে আয়ারল্যান্ড। পঞ্চম ওভারে পেসার বিশ্ব ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হন পিটার মুর। রিভিউ নিয়ে তাকে ফেরায় লঙ্কানরা। আরেক ওপেনার জেমস ম্যাককলামও ২৮ বলে ১০ রান করে আউট হয়ে যান।
দলের এমন বিপদে হাল ধরেন অ্যান্ড্রু বালবার্নি এবং হ্যারি টেক্টর। আইরিশ অধিনায়ক খেলছিলেন ওয়ানডে মেজাজে। ৪৩ বলে ফিফটি পূরণ করেন। শেষ পর্যন্ত ১৬৩ বলে ১৪ বাউন্ডারিতে ৯৫ রানে শেষ হয় বালবার্নির ইনিংস।
১৮ রান করা টেক্টর আউট হওয়ার পর বালবার্নি এবং স্টার্লিং ১১৫ রানের জুটি গড়েন। যা আয়ারল্যান্ডের টেস্ট ইতিহাসের সেরা জুটি। আগেরটি ছিল পাকিস্তানের বিপক্ষে ১১৪ রানের। স্টার্লিং ফিফটি পূর্ণ করেন ৬৪ বলে। চা-বিরতির পরপর পায়ে ক্র্যাম্প করায় মাঠ ছাড়তে বাধ্য হন ১৩৩ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৭৪ রান করা স্টার্লিং।
এরপর ৮৭* রানের অবিচ্ছিন্ন জুটিত দিন শেষ করেন কার্টিস ক্যাম্ফার এবং লরকান টাকার। ১০২ বলে ১০ চারে ৭৮* রানে অপরাজিত আছেন টাকার। আর ক্যাম্ফার অপরাজিত ২৭* রানে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live