শাস্তি পেলেন ওয়ার্নার
সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সোমবারের (২৪ এপ্রিল) ম্যাচে ধীর বোলিংয়ের কারণে স্লো ওভার রেটের খড়গ পড়তে হয়েছে তাকে। ম্যাচ অফিসিয়ালদের রিপোর্টের ভিত্তিতে ম্যাচ রেফারি ওয়ার্নারকে ১২ লাখ রুপি বা সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করেছেন।
এবারের আসরে এবারই প্রথম দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারার অভিযোগ আনা হয়েছে। এ কারণে জরিমানার অঙ্কটাও তুলনামূলক কম। দ্বিতীয়বার এই 'ভুল' করলে পুরো দলবল নিয়ে জরিমানা গুনতে হবে ওয়ার্নারকে। সেক্ষেত্রে অধিনায়কের জরিমানা হবে সদ্য দেওয়া জরিমানার দ্বিগুণ।
জরিমানা গোনা নিয়ে অবশ্য ওয়ার্নারের কোনো আক্ষেপ থাকার কথা নয়। সফরকারীর ভূমিকায় থেকে মাত্র ১৪৪ রানের পুঁজি নিয়ে জিততে হলে দিল্লীকে যথার্থ গেম প্ল্যান সাজাতে হতো। তা করতে গিয়ে ইনিংস শেষ করতে একটু বেশি সময় তো লাগতেই পারে! দল যে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে, আপাতত এটাই নিশ্চয়ই ওয়ার্নারের জন্য সবচেয়ে সুখের বিষয়।
আগামী ২৯ এপ্রিল দিল্লী ক্যাপিটালস হায়দরাবাদের বিপক্ষেই তাদের পরবর্তী ম্যাচ খেলবে, ঘরের মাটিতে।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live