বাংলাদেশের সম্ভাব্য একাদশ নিউজিল্যান্ডের বিপক্ষে
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে বাংলাদেশ। তবে পরের ম্যাচেই হোঁচট খেয়েছে সাকিব আল হাসানের দল। ইংলিশদের বিপক্ষে হারের পর কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে টাইগাররা। তাই ঘুরে দাঁড়াতে হলে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে নিজেদের সেরাটা দিতে হবে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের।
কিউইদের বিপক্ষে এক পরিবর্তন নিয়ে আজ মাঠে নামতে পারে বাংলাদেশ। আগের দুই ম্যাচে তিন পেসার নিয়ে মাঠে নেমেছিল সাকিবের দল। তবে চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে অতিরিক্ত স্পিনার খেলতে পারে টিম ম্যানেজমেন্ট। এমনটা হলে নসুম আহমেদের কপাল খুলে যাবে। একজন পেসার কমিয়ে এই বাঁহাতি স্পিনারকে একাদশে ফেরাতে পারে বাংলাদেশ।
এছাড়া একাদশে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। ওপেনিংয়ে সুবিধা করতে না পারা তানজিদ তামিমের ওপর আস্থা রাখছে টিম ম্যানেজমেন্ট। তামিমের কাঁধে অন্তত হাথুরুর ভরসার হাত আছে। তাই বেশি সুযোগ পাচ্ছেন এই তরুণ ওপেনার।
এক ম্যাচ খেলে একাদশ থেকে বাদ পড়া মাহমুদউল্লাহর প্রত্যাবর্তন দীর্ঘ হচ্ছে। শেষ ম্যাচে শেখ মেহেদি দুর্দান্ত বোলিং করায় মাহমুদউল্লাহর ফেরার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়েছে।
নিউজিল্যান্ড ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ আজ, সময় ও লাইভ দেখার উপায়
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- আজ বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live