আসল রহস্য ফাঁসঃ অবশেষে উন্মোচন হলো সাকিবের হঠাৎ দেশে আসার কারণ
বিশ্বকাপের মাঝপথে দেশে ফিরেছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। ইতোমধ্যে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়েছে। এমন বহুমুখী প্রতিভাবান খেলোয়াড় হঠাৎ দেশে কেন এলেন তা নিয়ে ভক্তদের মনে নানা প্রশ্ন রয়েছে। নানা মাধ্যমে আলোচনা চলছে।
জানা গেছে, ব্যক্তিগত কারণে কোচের কাছ থেকে ছুটি নেন অধিনায়ক সাকিব। বাংলাদেশ দলের ম্যানেজার খালিদ মাহমুদ সুজন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সাকিবকে দুই দিনের ছুটি দেওয়া হয়েছে। কোচ ছুটি দিয়েছে। ও বলেছে যে ব্যক্তিগত কারণে ওকে একটু ঢাকায় যেতে হবে। আমরা ব্যক্তিগত কারণ বলেই জানি।’
হঠাৎ করে দলকে রেখে সাকিব দেশে ফেরায় অনেকেই ভেবেছিলো হয়তো অ-ক্রিকেটীয় কাজেই সাকিবের এমন ফেরা। তবে, সাকিব নিজের অনুশীলন ঝালাই করতেই ফিরে এসেছেন ছোট বেলার কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে।
বৃহস্পতি এবং শুক্রবারও ব্যাটিং নিয়ে কাজ করবেন দেশসেরা এই অলরাউন্ডার। এর পাশাপাশি বোলিং নিয়েও কাজ হতে পারে বলে জানিয়েছেন কোচ ফাহিম।
চলমান বিশ্বকাপে চার ম্যাচে ১৪ গড়ে সাকিবের রান মাত্র ৫৬, সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে। বল হাতে ওভারপ্রতি ৫.৫৪ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে নেয়া ৩০ রানে ৩ উইকেট তার সেরা পারফরম্যান্স। চোটের কারণে ভারতের বিপক্ষে ম্যাচটি খেলেননি বাংলাদেশ কাপ্তান।
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আজ ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখার উপায় ও সময়সূচি
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- bangladesh vs malaysia live: গোল, গোল, সরাসরি দেখুন এখানে
- কিছুক্ষণ পর ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, সরাসরি দেখুন Live
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: গোল, গোল, সরাসরি দেখুন Live
- চলছে ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live
- আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ কবে, কখন, কোথায় লাইভ দেখবেন
- অস্ট্রেলিয়া বনাম ব্রাজিল: হাড্ডাহাড্ডি লড়াই শেষে কে জিতল?
- কিছুক্ষণ পর বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ: ফ্রিতে মোবাইলে লাইভ দেখবেন যেভাবে
- vivo V80: ৭২০০mAh ব্যাটারি, ১৪৪Hz ডিসপ্লে ও ZEISS ক্যামেরা
- ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া আজকের খেলা লাইভ
- চলছে বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: সরাসরি দেখুন Live