অবশেষে তামিম ইকবাল-ইস্যু নিয়ে নিজের দোষ স্বীকার করলেন সাকিব
২৩০ রানের লক্ষ্য অর্জনে সাকিব, মুশফিকুর ও মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকা সত্ত্বেও ডাচদের কাছে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেনি সাকিবের দল। ২৩০ রানের জবাবে টাইগাররা ব্যাট করতে নেমে মাত্র ১৪২ রান করে। ডাচদের কাছে ৮৭ রানের লজ্জাজনক হারের পর মিডিয়ার মুখোমুখি হন টাইগার অধিনায়ক সাকিব। সেখানে সাবেক অধিনায়ক তামিম ইকবালের ইস্যু নিয়েও কথা বলেন তিনি।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে সাকিবের কাছে জানতে চাওয়া হয়, বিশ্বকাপের আগে তামিম ইস্যু দলের পারফরম্যান্সে প্রভাব ফেলেছে কি না? সেই প্রশ্নের জবাবে টাইগার অধিনায়ক বলেন, ‘ফেলতেই পারে, অস্বাভাবিক কিছু না। ব্যক্তি বিশেষের মনের ভেতর কী আছে, এটা বলা মুশকিল। আপনি যেটা বলছেন সেটায় আমি অসম্মতি জানাচ্ছি না। ফেলতেই পারে।’
দলের এমন পারফরম্যান্সে বর্তমান দলকে বাংলাদেশ দল বলেও মনে হচ্ছে না সাকিবের কাছে। তিনি বলেন, ‘পুরো টুর্নামেন্ট জুড়েই আমরা সংগ্রাম করছি নিজেদের সঙ্গে। আমাদের মাথায় কি চলছে আমার জানা নেই। এই দলটিকে দেখে বাংলাদেশ দল মনে হচ্ছে না। সমর্থকরা আমদের ভালো ও খারাপ সময়ে সাথেই ছিল।’
তিনি আরও বলেন, ‘আমার মনে হয় নেদারল্যান্ডসকে ১৬০-১৭০ এর ভেতর আটকে রাখা উচিত ছিল। পুরো টুর্নামেন্ট জুড়েই আমরা ব্যাটিংয়ে খারাপ করছি। এর থেকে খারাপ আর হতে পারে না। এখান থেকে বের হওয়া কঠিন।’
পাঠকের মতামত:
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: জেনে নিন সময়সূচি, একাদশ ও লাইভ দেখার উপায়
- জাপান বনাম ব্রাজিল: জেনে নিন কখন, কবে ম্যাচ ও পরিসংখ্যান
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার সহজ উপায়
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: লাইভ দেখার উপায় ও সময়সূচি
- শেষ ৩২-এ আর্জেন্টিনা পেল সহজ প্রতিপক্ষ, জানুন সময়সূচি
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: কখন, কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে মেসি, দেখেনিন তালিকা
- সকালে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: মোবাইল দিয়ে সরাসরি যেভাবে দেখবেন Live
- কিছুক্ষণ পরজর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- চলছে জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live
- জর্ডান বনাম আর্জেন্টিনা ম্যাচ: সরাসরি দেখুন Live